যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশননের উপজেলা কমিটি গঠিত হয়েছে। শনিবার (৩ মে ২০২৫) দিবাগত সন্ধ্যা রাতে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ কমিটি ষোঘনা করা হয়। নবগঠিত কমিটিতে স্বপ্নীল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোকলেছুর রহমান টগর সভাপতি এবং ইবনে সিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আলী আসরাফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পপুলার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ ও ইসলামিয়া ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালক মো. হাফিজুর রহমান মাষ্টার; সহ-সাধারণ সম্পাদক ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এম আর মহব্বত; সাংগঠনিক সম্পাদক মোক্তার জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মো. মোক্তার হোসেন এবং দপ্তর সম্পাদক ডক্টরস্ পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সিমানুর রহমান নির্বাচিত হয়েছেন। কমিটি গঠনের পর সভাপতি মো. মোকলেছুর রহমান টগর বলেন- এটি শুধু একটি কমিটি নয়, বরং এটি একটি সম্মিলিত দায়িত্বের প্ল্যাটফর্ম। আমরা সকলে মিলে লালপুর উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং সেবার মান নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক ডা. মো. আলী আসরাফ বলেন- বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতালসমূহ দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা চাই এই সংগঠনটি হোক একটি স্বচ্ছ, মানবিক ও পেশাদার উদ্যোগের প্রতিচ্ছবি। সম্মিলিতভাবে আমরা স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে চাই। নির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা সকল সদস্যের সহযোগিতা নিয়ে লালপুর উপজেলায় সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।
Tag
আরও খবর