ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।


রবিবার (৪ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যেই প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণের জন্য বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র কোনো আগ্রহ দেখায়নি। আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমাদের বর্তমান যেই উপাচার্য, শিক্ষার্থীরা অনেক ছোট ছোট ইস্যু নিয়ে তাঁর কাছে গিয়েছে, কিন্তু তিনি আশানুরূপ কোনো সমাধান দিতে পারেননি।


অবশেষে ২২ দফা দাবিতে শিক্ষার্থীরা যখন তাঁর পদত্যাগের দাবি তুলে আন্দোলন শুরু করে, সেই আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য বলেন তিনি শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেবেন। কিন্তু পরবর্তীতে অর্ধবছর পার হয়ে গেলেও তিনি শিক্ষার্থীদের কোন কোন দাবি পূরণ করতে পেরেছেন বা পারেননি, সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা করেননি। অথচ তিনি নিজেই বলেছিলেন, যদি তিনি ২২ দফা পূরণে ব্যর্থ হন, তাহলে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদে থাকার নৈতিক অধিকার হারাবেন। কিন্তু আমরা দেখেছি, এই ব্যাপারটা নিয়ে তিনি আর কোনো আলাপ করেননি।


গত ১৮ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে। শিক্ষার্থীদের যেসব দাবি ছিল, সেগুলো নিয়ে দফায় দফায় আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও একবারের জন্যও শিক্ষার্থীদের সাথে যোগাযোগের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের মতো একটি গণতান্ত্রিক পরিবেশে এমন স্বৈরাচারী মনোভাবের মানুষকে আমরা চাই না। আমরা চাই না শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক বা দক্ষিণবঙ্গের কোনো ক্ষতি হোক।


আবারও আমরা বলতে চাই, ৫ই আগস্ট নতুন বাংলাদেশের যেই পদযাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রায় আমরা একটি স্বপ্ন দেখেছিলাম—বিশ্ববিদ্যালয়ের যত দুর্বলতা আছে, আস্তে আস্তে সব কাটিয়ে উঠতে পারব। কিন্তু আমরা দেখলাম, ফ্যাসিস্ট কায়দায় সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের যারা ফ্যাসিস্টদের দোসর ছিল, তাদের তিনি পুরস্কৃত করেছেন এবং যারা ছাত্রদের পক্ষে আন্দোলনে ছিলেন, তাদের শাস্তির মুখোমুখি করেছেন।


আমরা দেখছি, বরিশাল বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বিদ্যাপীঠ চলতে পারে না। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।


সর্বশেষ যখন ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তখনও শিক্ষার্থীদের সাথে আলোচনা করা বা কথা বলার ন্যূনতম প্রয়োজনবোধ তিনি মনে করেননি। আমরা নানা সময়ে দেখেছি, শুধু একটি সিগনেচারের অভাবে অনেক কাজ ঝুলে থাকে। আপনারা দেখেছেন, আমাদের একজন শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, কারণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি সিগনেচারের অভাবে সেই শিক্ষার্থী আর্থিক সহায়তা পায়নি।


এই উপাচার্যকে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার আর চায় না। আমরা শিক্ষার্থীদের এটাও বলতে চাই, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাই না। আমরা চাই না ক্লাস-পরীক্ষা বন্ধ হোক।


যদি দ্রুত আমাদের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়, তাহলে সেটাই শিক্ষার্থীদের এবং এই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য মঙ্গলজনক হবে। তাই আমরা ইউজিসিকে বলতে চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয় শাটডাউনসহ গোটা দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হব।


সংবাদ সম্মেলনের পরে সাধারণ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ চেয়ে মিছিল করে। মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয় পদক্ষিণ করে আবার গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসে। মিছিলে শিক্ষার্থীরা "এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি", "এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়" ইত্যাদি স্লোগান দেয়।


এর আগে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা করা হয়েছে। আমি শিক্ষার্থীদের সাথে বর্তমান পরিস্থিতি ও দাবি-দাওয়া নিয়ে বসতে চাই।


এসময় তিনি আরও জানান, ‘মুচলেকা দিলে নিজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলা ও সাধারণ ডায়েরি থেকে মুক্তি পাবে অভিযুক্ত শিক্ষার্থীরা।’


তবে উপাচার্যের আহ্বান প্রত্যাখ্যান করে জুলাই আন্দোলনে অন্যতম সমন্বয়ক ও বরিশাল মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, গত তিন সপ্তাহ ধরে শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। উপাচার্য চাইলে বহুবার শিক্ষার্থীদের সঙ্গে বসতে পারতেন, আলোচনার দরজা খুলে দিতে পারতেন কিন্তু তিনি একবারও সে চেষ্টাটুকুও করেননি। তাঁর এখন অন্তিম পর্ব। আমরা তাঁর সাথে কোনো আলোচনায় যাচ্ছি না। আমরা শুধু বলতে চাই আপনি বাস্তবতা মেনে নিন।

Tag
আরও খবর