তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি



রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ৩২ কেজি ও ২৫ কেজি ওজনের দুটি বড় আকারের কাতল মাছ ধরা পড়েছে।

শনিবার (৩ মে) ভোররাতে আলেক চাঁন হালদারের জালে সাড়ে ৩২ কেজি ওজনের একটি এবং মোমিন হালদারের জালে ২৫ কেজি ওজনের অপর একটি কাতল মাছ ধরা পড়ে।

মাছ দুটি রবিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে সাড়ে ৩২ কেজির ওজনের মাছটি প্রতি কেজি ১৬'শ টাকা দরে ৫২ হাজার এবং ২৫ কেজি ওজনের মাছটি ১৫'শ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০'শ টাকা দিয়ে কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।


মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছ দুটি কিনে এনে ঢাকার দুই ব্যবসায়ীর নিকট প্রতি কেজিতে ১০০'শ লাভে বিক্রি করেছি। সাড়ে ৩২ কেজির মাছটি ৫৫ হাজার ২৫০ টাকা ও ২৫ কেজির মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করে ক্রেতাদের ঠিকানায় বিশেষ ব্যবস্থায় পাঠিয়েও দিয়েছি। তিনি আরও বলেন,  বর্তমানে অধিকাংশ জেলের জালেই পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।

জেলে আলেক চাঁন ও মোমিন হালদার বলেন, প্রতিদিনের মতো সহকার্মীদের নিয়ে শনিবার সন্ধ্যার পর তারা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। বড় সাইজের মাছ পেয়ে তারা খুব খুশি। ভালো দাম পাওয়ায় পরিবার নিয়ে তাদের আগামী কয়েকদিন ভালোই কাটবে।

আরও খবর