শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2025 06:45:19 pm

মঙ্গলবার (৬ মে) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও ইউএসএ টুডে।


ব্রেকিং নিউজের জন্য এবারের সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। আর নিউ ইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে। ভয়াবহ মাদক ফেন্টানিলকে কেন্দ্র করে রয়টার্সের সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ফেন্টানিল এক্সপ্রেস’। এই মাদক সংকটে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।


নিউ ইয়র্ক টাইমস এবারে চারটি পুলিৎজার জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, ব্যাখ্যামূলক সাংবাদিকতা বিভাগে আফগানিস্তান যুদ্ধের গভীর বিশ্লেষণ। আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে সাংবাদিক ডেকলান ওয়ালশের সুদান যুদ্ধের প্রতিবেদন। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে ফটোসাংবাদিক ডাগ মিলসের তোলা ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির মুহূর্তের ছবি এবং স্থানীয় প্রতিবেদন বিভাগে ফেন্টানিল সংকটের স্থানীয় প্রভাব নিয়ে বাল্টিমোর ব্যানারের সঙ্গে যৌথ অনুসন্ধান প্রতিবেদন। এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের মোট পুলিৎজার সংখ্যা দাঁড়াল ১৩৯, যা সর্বোচ্চ। 


এ ছাড়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিৎজার পেয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।


গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোয় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা।


সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল। চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট।


ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী এসকোয়ারের প্রদায়ক মার্ক ওয়ারেন। ধারাভাষ্যে পুরস্কার পেয়েছেন নিউইয়র্কার পত্রিকার প্রদায়ক ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহা। আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটি ল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লানজে।


পুলিৎজার পুরস্কার ২০২৫ বিজয়ীদের তালিকা


সাংবাদিকতা বিভাগ

পাবলিক সার্ভিস : প্রোরিপাবলিকা

ব্রেকিং নিউজ : দ্য ওয়াশিংটন পোস্ট

তদন্তমূলক প্রতিবেদন : রয়টার্স

ব্যাখ্যামূলক প্রতিবেদন : আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাউম ও ম্যাথিউ আইকিন্স (দ্য নিউ ইয়র্ক টাইমস)

স্থানীয় প্রতিবেদন : আলিসা ঝু, নিক থিয়েম ও জেসিকা গ্যালাঘার (দ্য বাল্টিমোর ব্যানার ও দ্য নিউ ইয়র্ক টাইমস)

জাতীয় প্রতিবেদন : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

আন্তর্জাতিক প্রতিবেদন : ডেকলান ওয়ালশ ও দ্য নিউ ইয়র্ক টাইমস

ফিচার প্রতিবেদন : মার্ক ওয়ারেন (এসকোয়ার)

মন্তব্য : মোসাব আবু তোহা (দ্য নিউ ইয়র্কার)

সমালোচনা : আলেক্সান্দ্রা ল্যাঙ্গ (ব্লুমবার্গ সিটিল্যাব)

সম্পাদকীয় লেখা : রাজ মাঙ্কাদ, শ্যারন স্টেইনম্যান, লিসা ফাল্কেনবার্গ ও লিয়া বিনকোভিৎজ (দ্য হিউস্টন ক্রনিকল)

চিত্রিত প্রতিবেদন ও মন্তব্য : অ্যান টেলনেস (দ্য ওয়াশিংটন পোস্ট)

ব্রেকিং নিউজ ফটোগ্রাফি : ডগ মিলস (দ্য নিউ ইয়র্ক টাইমস)

ফিচার ফটোগ্রাফি : মোজেস সামান (দ্য নিউ ইয়র্কার)

অডিও প্রতিবেদন : দ্য নিউ ইয়র্কার


সাহিত্য বিভাগ

গল্প : পার্সিভাল এভারেট (‘জেমস’)

নাটক : ব্র্যান্ডেন জ্যাকবস-জেনকিন্স (‘পারপাস’)

ইতিহাস : এড্ডা এল. ফিল্ডস-ব্ল্যাক (‘কম্বি: হ্যারিয়েট টুবম্যান, দ্য কম্বি রিভার রেইড, অ্যান্ড ব্ল্যাক ফ্রিডম ডিউরিং দ্য সিভিল ওয়ার’) ও ক্যাথলিন ডুভাল (‘নেটিভ নেশনস: অ্যা মিলেনিয়াম ইন নর্থ আমেরিকা’)

জীবনী : জেসন রবার্টস (‘এভরি লিভিং থিং’)

স্মৃতিকথা : টেসা হালস (‘ফিডিং গোস্টস: অ্যা গ্রাফিক মেমোয়ার’)

কবিতা : মেরি হাও (‘নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস’)

সাধারণ নন-ফিকশন : বেনজামিন নাথানস (‘টু দ্য সাকসেস অব আওয়ার হোপলেস কজ: দ্য মেনি লাইভস অব দ্য সোভিয়েত ডিসিডেন্ট মোমেন্টে’) 

সংগীত : সুসি ইবারা (‘স্কাই আইল্যান্ডস’)

বিশেষ পুরস্কার এবং উদ্ধৃতি : চাক স্টোন (মরণোত্তর)


আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে