বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর।

লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। জ্যৈষ্ঠকে বলা হয় 'মধু মাস'। এ মাসের আগমন ঘঠতেই হরেক রকমের ফল বাজারে ওঠতে শুরু করেছে। ইতিমধ্যে বাজারে আম, লিচু, কাঠালসহ হরেক রকমের ফলের দেখা মিলছে। তার মধ্যে নতুন করে দেখা মিলছে তালের শাঁস। প্রচন্ড তাপদাহে চাহিদার পাশাপাশি তাল শাঁসের কদর বেড়েছে। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় এটি জায়গা করে নিয়েছে। সরেজমিনে দেখা গেছে,৭ই মে(বুধবার) লাখাই উপজেলার বুল্লাবাজারের চৌরাস্তার মোড়ে আব্দুর রহমান তালের শাঁস বিক্রি করছেন, তালের শাঁস কোথায় থেকে এনেছেন জানতে চাইলে আব্দুর রহমান বলেন, ঢাকা থেকে এনেছি,কত টাকা বিক্রি করছেন? জানতে চাইলে বলেন, ৩০টাকা পিছ। এ ছাড়াও লাখাইয়ের বাজারের বিভিন্ন ফুটপাতের রাস্তার মোড়ে বিক্রেতারা শাঁস কেটে রাখছেন। কাটা শেষ হতে না হতেই ক্রেতারা নিয়ে যাচ্ছেন, এ ভাবেই বিভিন্ন হাটবাজারে তালের শাঁস বিক্রি হচ্ছে। জানতে চাইলে তালের শাঁস বিক্রেতা আব্দুর রহমান বলেন, প্রতিবছরই এ সময়ে আমি তালের শাঁস বিক্রি করে থাকি। গরমের এ - দিনে তালের শাঁস বিক্রিও হয় ভালো। বেশ চাহিদাও রয়েছে। পাশাপাশি দামও ভালো। প্রতিটি - তাল শুরুতে ২৫ থেকে ৩০ টাকায় দরে বিক্রি করছি। তালের ভিতরে কখনও ৩টি আবার কখনও ২টি শাঁস থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা লাভ হয়। বামৈ বাজারের তাল বিক্রেতা - আলতাফ মিয়া বলেন, সব বয়সী মানুষের - কাছে প্রিয় তালের শাঁস। আবার - মৌসুমি ফল বলে শখের বশেও অনেকে এটি খায়, দামেও বেশ সস্তা। তাই বাজারে এর কদরও বেশি। তালের শাঁস কিনতে আসা জসিম জানান, বছরের এই প্রথম সময়ে তালের শাঁস খুবই ভালো লাগে। বিশেষ করে গরমের দিনে তালের শাঁস খুবই উপকারী। তাই কিনলাম। একটু দাম বেশি, তারপরও ছেলেমেয়েদের খাওয়ার জন্য নিলাম। স্বাস্থ্যবিদদের মতে , তালের শাঁসে প্রচুর পরিমাণে খনিজ লবণ, পানি ও আঁশ রয়েছে। ভ্যাপসা গরমে শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে তালের শাঁস খুবই উপকারী। ফলটির রয়েছে বিভিন্ন রকমের ওষুধি গুণও।
Tag
আরও খবর