দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যৌথবাহিনীর অভিযানে পুশকৃত চিংড়ী আটক, ছয়জনকে জরিমানা

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে পুশকৃত চিংড়ী আটক, ছয়জনকে জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছয়জনকে দুই লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার(১০মে) দুপুরে উপজেলার নুরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে শ্যামনগর উপজেলার ডিজিএফআই এর দায়িত্বরত কর্মকর্তা সার্জেন্ট আল মামুনের  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি বাগদা চিংড়ী, পুশের সিরিঞ্জ, রাসায়নিক ক্যামিকাল, জেলি সহ অন্যান্য কিছু আটক করে যৌথ বাহিনী।

এ সময় চিংড়ীতে পুশ করার অভিযোগে শ্যামনগর উপজেলার নুরনগর বাজারের চিংড়ী ব্যবসায়ী জাহাঙ্গীর সহ অপর পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে জাহাঙ্গীর হাসানকে ১ লক্ষ টাকা ও অপর  পাঁচজনকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ী গুলি জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার সময় হাতে নাতে আটক করা হয় এবং পর ছয় জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা সহ আদায় করা হয়। তিনি পুশের ব্যাপারে সকলকে সতর্ক হওয়ার কথা বলেন। কারণ জেলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

অভিযানকালে কালীগঞ্জ সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শ্যামনগর তুষার মজুমদার, উপজেলার ডিজিএফআই এর দায়িত্বরত কর্মকর্তা সার্জেন্ট আল মামুন,  শ্যামনগর থানা পুলিশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,গত কয়েকদিন আগে উপজেলার ঈশ্বরীপুর ইউপির খ্যাগড়াঘাট গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর এক অভিযানে অপদ্রব্য পুশকৃত ২১০ কেজি বাগদা চিংড়ী আটক করা হয় এবং পর ভ্রাম্যমান আদালতে দুই জনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ছবি- শ্যামনগরে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৯ মিনিট আগে