দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার

শান্তিগঞ্জে নিজাম উদ্দিন(২৭) নামের সিএনজি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ মে) সকাল ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের সুরুজ মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোবিন্দগঞ্জ থেকে বিশ্বনাথ যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করে নিজাম উদ্দিন৷ কিছুদুর যাওয়ার পড়ে আরও দুইজন পেসেঞ্জার আছে বলে ড্রাইভার জুবের আহমদকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থেকে নামামাত্র নিজামের কাছে থাকা অন্য চাবি দিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে সিএনজি চালিয়ে নিয়ে চলে যায়। পড়ে ওই সিএনজি ড্রাইভার মোটরসাইকেল দিয়ে তাকে পিছন থেকে ধাওয়া দিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় বিশ্বনাথ রাস্তায় আটক করেন৷ আটকের পর নিজাম উদ্দিনকে গোবিন্দগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অফিসে আনা হয়। তখন শ্রমিক নেতাদের জিজ্ঞাসাবাদে সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করে তার সাথে জড়িত থাকা আরও ৩ জনের নাম উল্লেখ করে৷ এরপর গোবিন্দগঞ্জ থেকে পাগলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নে নিয়ে আসা হলে শ্রমিক ইউনিয়নের নেতারা শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। উল্লেখ্য, এরআগে গত ৬ ফেব্রুয়ারী এক রাতে শান্তিগঞ্জ থানার পাগলা বাজার ও বীরগাঁও এলাকা থেকে ৪ টি ও গতরাতে বসিয়াখাউরি গ্রাম থেকে ১টি সিএনজি চুরি হয়৷ এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি চুরির সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর