জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত 

 খাগড়াছড়ি জেলার রামগড় বাজারে স্বাভাবিক যান চলাচলের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহ:বার (১৫ মে) বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।


অভিযানকালে বাজারের প্রধান সড়কের পাশের দোকান ঘরগুলোর ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। এসময় রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অপরাধে মো: গিয়াস উদ্দিন - এক হাজার, মো: সুফাত এক হাজার ও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বাবুল ফার্মেসির মালিকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন  বলেন, যানবাহন ও জনসাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে রামগড়  বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এসময় রামগড় বাজার কমিটির নেতৃবৃন্দসহ  রামগড় থানার এসআই মো: আলীম ও তার ফোর্স নিরাপত্তার কাজে সহযোগিতায় ছিলেন।


Tag
আরও খবর