আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

বগুড়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষে জয়পুরহাটে যুবদলের প্রস্তুতি সভা

আসন্ন ২৪মে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জয়পুরহাট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯মে) দুপুরে শহরের চিনিকল মিলনায়নতনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা। 

এ সময় জয়পুরহাট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মোক্তাদুল হক আদনান, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, শরিফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকসহ প্রমূখ। 

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কি ধরণের কাজ করবে তাঁর সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন তারেক রহমান। তাই এই সমাবেশ সফল করতে জয়পুরহাট থেকে ১০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।

Tag
আরও খবর