দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

মৌমাছি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় শ্যামনগরে বিশ্ব মৌমাছি দিবস পালন:

মৌমাছি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় শ্যামনগরে বিশ্ব মৌমাছি দিবস পালন:

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি : বিশ্ব মৌমাছি দিবস উদযাপন উপলক্ষে  উপকূলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন  বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৌয়াল, মৌচাষী, নারী, শিশু, যুব, গৃহিণী, পরিবেশ কর্মী এবং সমাজ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতি বছর ২০ মে বিশ্ব মৌমাছি দিবস পালিত হয়, যা মৌমাছি এবং অন্যান্য পরাগরেণু সৃষ্টিকারী প্রাণীদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক।   বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও বনজীবি নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে  অনুষ্ঠানটিতে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনজীবি নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বিবি।

মৌমাছি পালনে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের নারী ও গৃহিণীরা মৌচাষকে পারিবারিক আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে এখন আগ্রহ প্রকাশ করছেন। তরুণ প্রজন্মকে মৌমাছি পালনে উৎসাহিত করতে উপস্থিত যুবদের অংশগ্রহণে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব করেন ।

স্থানীয় বনজীবি মো. ছফেদ আলী সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মৌমাছির গুরুত্ব তুলে ধরেন এবং নির্বিচারে বন উজাড় ও কীটনাশকের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, মৌমাছি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব।

আলোচনাসভায়  অন্যান্য বক্তারা বলেন সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে মৌমাছি পালন ও মধু সংগ্রহ একটি ঐতিহ্যবাহী পেশা। মৌমাছির পরিবেশগত গুরুত্ব এবং মধু উৎপাদন ও পরাগায়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং একই সাথে বক্তারা মৌমাছি পালনে আধুনিক পদ্ধতি অবলম্বন এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


বারসিকের কর্মসূচী কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা বিধান মধু, মারুফ হোসেন মিলন, চম্পা মল্লিক, আবুল কালাম আজাদ, বরষা গাইন, মনিকা পাইক, প্রতিমা চক্রবর্তী, যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন প্রমুখ।

আলোচনা শেষে, অংশগ্রহণকারীরা মৌমাছি সংরক্ষণে এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করে প্লাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি মৌচাষীদের সরকারি প্রোনদনা, প্রকৃত মৌয়ালদের তালিকা প্রস্তুতকরণ, বিষটোপ নিয়ে সুন্দরবনে প্রবেশাধিকার নিষিদ্ধ করা সহ প্রকৃতি ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানান। উপস্থিত মৌয়াল ও মৌচাষীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করে মত প্রকাশ করেন যে এই আয়োজনের মাধ্যমে মৌমাছির প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ছবি- পশ্চিম সুন্দরবন উপকূলে বিশ্ব মৌমাছি দিবস পালিত।  


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৫১ মিনিট আগে