শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

নবীগঞ্জে জাবেদ মোল্লার নানা অত্যাচারে সাংবাদিক মনি'র মানবেতর জীবনযাপন। প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেনঃ

নবীগঞ্জে জাবেদ মোল্লার নানা অত্যাচারে সাংবাদিক মনি'র মানবেতর জীবনযাপন। প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেনঃ নবীগঞ্জ পৌর এলাকায় সাংবাদিক ফরজুন আক্তার মনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, করগাঁও মসজিদের ইমাম জাবেদ আহমেদ চৌধুরী ও তার লোকজনের নির্যাতনে বাসায় থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। মনি দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে বারবার তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি চারতলা ফাউন্ডেশনের নামে পৌরসভার নিয়মবহির্ভূতভাবে নির্মাণ কাজ চালিয়ে তার জীবনের ঝুঁকি বাড়ানো হচ্ছে। অভিযোগে জানা যায়, প্রায় তিন মাস আগে জাবেদ মোল্লা মনির কাছে এক রাতের জন্য ১২/১৩ বছরের একটি বালককে রাখার অনুরোধ করেন। অনুমতির সুযোগে মনি'র বাসার এক ইউনিট দখল করতে গেলে তৎক্ষণাৎ প্রতিবাদ জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে জাবেদ মোল্লা নিজেকে জামাত নেতা দাবি করে নানা অশালীন আচরণ ও হুমকি প্রদান করেন। থানায় অভিযোগ করার পর স্থানীয় বিচার সালিশের মাধ্যমে তাকে জরিমানার করে মিমাংসা করা হয়। পরে তিনি প্রতিশোধপরায়ণ হয়ে মনির দুই শতাংশ জমির সীমানা ক্রয় করে তার অতিরিক্ত জমি থাকা সত্ত্বেও পৌরসভার অনুমতি ব্যতিত চারতলা ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মাণ শুরু করেন। মনি বাঁধা দিলে, জাবেদ মোল্লার লাঠিয়াল বাহিনী ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যায়। এরপর পৌরসভা ফাঁকি দেওয়ার জন্য টিনের চৌচালার মাধ্যমে কাজ শেষ করেন। এতে মনির বাসা ও ওয়াশরুমের ট্যাংকিতে পানি ঢুকে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। জাবেদ মোল্লার লোকজন দিয়ে বাসা ভাঙচুর সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েন মনি। বাঁধা দিলে তাকে খুনের উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। মনি প্রাণ রক্ষায় লাইভ ভিডিও চালু করলে আতঙ্কে attackers পিছু হটেন। আক্রমণের আতঙ্কে মনি বুকের ব্যথায় ভুগছেন। বর্তমানে বৃষ্টির পানির কারণে মনি'র বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। থানায় একাধিক অভিযোগ দিলেও জাবেদ মোল্লার দখলদারিত্ব ও নির্যাতন থামছে না। এমনকি স্থানীয় স্বার্থান্বেষী মহলও তাকে চুপ থাকতে নানাভাবে হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন মনি। ওয়াশরুমের ট্যাংকিতে কৌশলে পানি ভরাট করায় জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়েছে। মনি অভিযোগের স্বপক্ষে বেশ কিছু ডকুমেন্টস সংরক্ষণ করেছেন। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন মনি। ভুক্তভোগী সাংবাদিক মনির দাবি, অবিলম্বে জাবেদ মোল্লার দখলদারিত্ব ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ পৌর জামায়াতের ন্যায়াবে আমির মাওলানা এমদাদুল হক বলেন, জাবেদ মোল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য নয়।
Tag
আরও খবর