শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

তিন দফা দাবিতে নড়িয়ায় জামায়াতে ইসলামীর মানববন্ধন

শরীয়তপুরের নড়িয়ায় তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় নড়িয়া পৌরসভার সামনে শরীয়তপুর-নড়িয়া মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা যেসব দাবি উত্থাপন করেন:

১. দীর্ঘ আট বছর ধরে নির্মাণাধীন কীর্তিনাশা সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা।

২. নবনির্মিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবিলম্বে চালু করা।

৩. পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নড়িয়া পূর্ব শাখার আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজী আবুল বাশার। সঞ্চালনায় ছিলেন পশ্চিম শাখার আমির ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব হাসেমী।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—নড়িয়া পৌরসভা মেয়র পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোর্শেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকির হোসেন এবং ছাত্রশিবির নড়িয়া উপজেলার সভাপতি নুরুননবী সিদ্দিকী।

বক্তারা বলেন, নড়িয়ার মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলায় কীর্তিনাশা সেতু ও স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ বছরের পর বছর ধরে ঝুলে থাকা জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা পদ্মা নদীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এটি শহর রক্ষা বাঁধ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

মানববন্ধনে স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াত নেতাকর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

Tag
আরও খবর