মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

উলিপুরে হাজারো নেতা কর্মী অংশগ্রহণে বিএনপির আনন্দ মিছিল

কুড়িগ্রাম জেলা বিএনপি কর্তৃক সদ্য ঘোষিত উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করায় উলিপুরে হাজারো নেতা কর্মী অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২১মে) বিকালে উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্য সচিব হায়দার আলী মিয়ার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে হাজার হাজার লোকের উপস্থিতিতে নানা রঙের ব্যানার, ফ্যাস্টুন ও বাদ্যযন্ত্রসহ আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিজয় মঞ্চে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান বিপুল প্রমুখ।   সমাবেশে বক্তারা, উপজেলা ও পৌর বিএনপির কমিটি প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকারসহ উলিপুরের মাটিকে বিএনপির দূর্গ হিসাবে গড়ে তোলার ঘোষনা দেয়া হয়। উল্লেখ্য, দীর্ঘ চারমাস পর গত (১৪ মে) বিকালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে তারিক আবুল আলা চৌধুরীকে আহবায়ক ও হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং নুর মোহাম্মদকে আহবায়ক ও সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যর পৌর কমিটি ঘোষণা করা হয়।#
আরও খবর