নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

লাখাইয়ে বুল্লা ইউপিতে জানালা ভেঙ্গে বিজিডির চাল চুরি,অন্যদিকে চালের বস্তা স্থানান্তর।

লাখাইয়ে বুল্লা ইউপিতে জানালা ভেঙ্গে বিজিডির চাল চুরি,অন্যদিকে চালের বস্তা স্থানান্তর। লাখাইয়ের ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের গোডাউনের জানালা ভেঙে বিজিডির ৭/ ৮ বস্তা চাল চুরি হয়েছে বলে জানাযায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল।গতকাল বুধবার (২১মে) দিবাগত রাতের এ চাল চুরির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬নং বুল্লা ইউনিয়নের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির বিজিডি কার্ডের বিপরীতে এই বস্তাগুলো বিতরণের জন্য ইউনিয়নের গোডাউনে তুলে রাখা হয়। বুল্লা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ পরিচয় দাস এ তথ্য নিশ্চিত করে। পরিচয় দাস বলেন,সুজন রবি দাস এবং প্রান্তোস দাস ইউনিয়নের একটি কক্ষে ঘুমিয়ে ছিলো।সকালে আমি পরিষদে এসে গোডাউনের জানালে ভাঙ্গা দেখতে পাই, এবং দেখি কে বা কারা ৭/৮ বস্তা চাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে ট্যাগ অফিসার - পজীব কর্মকর্তা কে.এম আব্দুস সাহেদ বলেন, জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চ- এই তিন মাসের ৩২২জন কার্ডধারীদের মধ্যে ৩১০জন কার্ডধারীকে ৩ বস্তুা করে ৯৩০ চাল বিতরণ করে দেয়া হয়েছে,বাকী ১২জন কার্ডধারী অনুপস্থিত থাকায় অবশিষ্ট ৩৬ বস্তা চাল স্টক করে রেখে আসছিলাম ইউনিয়ন পরিষদের একটি কক্ষে , এমন কি স্থানীয় চেয়ারম্যানকে বুজিয়ে দিয়ে আসছিলাম। তিনি আরও বলেন, চাল বিতরণ পর্যন্ত আমার দায়িত্ব, পরে চাল কি হল, কি হয়েছে তা আমার দায়িত্ব না, তবে শুনছি চাল চুরি হয়েছে। এ ব্যাপারে ৮ নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম বলেন, ২ বস্তা চাল চুরি হয়েছে।কিন্তু কে বা কারা নিয়েছে এখন পর্যন্ত পাওয়া যায়নি। চাল চুরির বিষয়টি নিশ্চিত করে বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ এ প্রতিবেদককে বলেন,আমার ইউনিয়ন পরিষদ হল রুম থেকে বুধবার দিবাগত রাতে জানলা ভেঙ্গে বিডব্লিউবি কর্মসূচির ২ বস্তুা চাল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরে এ ২বস্তা চাল সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে দেখতে পেয়ে চাল গুলো আনা হয়। সরজমিনে, চুরির ঘটনার পর সকালে ইউনিয়ন পরিষদের গোডাউন রুমে গিয়ে দেখা যায় ১৬ বস্তা চাল পরে রয়েছে। ট্যাগ অফিসার - পজীব কর্মকর্তা কে.এম আব্দুস সাহেদের দেওয়া তথ্য অনুযায়ী ৩২ বস্তা চাল ছিল। সেখান থেকে দুই বস্তা চুরি হলে ৩০ বস্তা থাকার কথা। কিন্তু দেখা গেল ১৬ বস্তা চাল রয়েছে। আবার গ্রাম পুলিশ বলছেন সাত আট বস্তা চুরি হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে বুল্লা বাজারের পূর্ব পাশে জসিমের বাড়িতে সরকারি চাউলের বস্তা পরিবর্তন করে অন্য অবস্থায় স্থানান্তর করতে দেখেছেন এক পথচারী। পথচারীর তথ্য অনুযায়ী জসিম মিয়ার বাড়িতে গেলে বাড়িতে থাকা লোকজন ঘটনার সততা স্বীকার করেন। এবং বলেন ওই চাল কিছুক্ষণ আগে গাড়ি দিয়ে তারা হবিগঞ্জ নিয়ে গেছে। খেয়ে বা কারা ওই চাল রেখেছিলেন জিজ্ঞেস করলে, বলেন আমি আমাদের গ্রামের জাবেদ ছাড়া আর কাউকে চিনি না। এবং কয়েকজন মিলে ওই চাল গাড়ি দিয়ে নিয়ে গেছে।
Tag
আরও খবর