ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

সবুজ বিপ্লবের পথে ববি: বিইউইসিএস-এর অনন্য আয়োজন

ববি প্রতিনিধি 


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) "ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস" - নামক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থীদের এই সংগঠনটি।


শনিবার (২৪ মে) দিনব্যাপী আয়োজন করা হয় ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ১.০ শীর্ষক এই কর্মসূচি। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সচেতনতামূলক সভার সূচনালগ্নে ক্যাম্পেইনটির উদ্ভোদন করেন ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মাহবুব, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল হক ফরাজি, এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উদ্ভোদনী সভার পর ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্থানে সচেতনতামূলক ফেস্টুন টানানো হয়।ক্যাম্পাসের বিভিন্ন স্থানসহ বরিশাল-কুয়াকাটা মহাসড়কের রোড ডিভাইডারেও বৃক্ষরোপণ করেন বিইউইসিএস সদস্যরা।



সংগঠনের সাধারণ সম্পাদক নাইমুর রহমান সজীব বলেন, আসুন বদলাই নিজেকে, গড়ে তুলি সবুজ বিপ্লব—তাহলে বদলাবে বিশ্ব উষ্ণায়ন, বদলাবে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুধু সচেতনতা নয়, নিজের দায়িত্ববোধ থেকেই এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।


পরিবেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, ক্যাম্পাস পরিষ্কার করার একটি বিশেষ উদ্দেশ্য হলো পরিবেশ উন্নয়ন। আমি যখন জাপানে ছিলাম দেখেছি,পলিথিনের ব্যবহার বেশি হলেও রাস্তায় পড়ে থাকতে দেখা যায় না, কারণ তারা সচেতন। আমাদেরও সেইরকমভাবে সচেতন হয়ে উঠতে হবে। পরিবেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।



Tag
আরও খবর