তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু।


মুন্সি শাহাব উদ্দীন,  বিশেষ প্রতিনিধি।

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদারঘোনা পল্লানের পাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে। ২৪ মে শনিবার দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, আজিজুল হক এর দুই জমজ ছেলে সন্তান। তাদের আর কোন সন্তান নাই। একজন আদিল হোসেন, আর একজন আবির হোসেন। তাদের বয়স সাড়ে তিন বছর। আদিল ও আবিরের মা দীর্ঘদিন ধরে অসুস্থতার দরুন বিছানায় শুয়ে থাকতে হয়। ঘটনার দিন দুই ভাই আম কুড়ানোর জন্য বাড়ীর বাইরে যায়। খেলতে গিয়ে দুই সহোদর একসাথে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। তাদেরকে বাড়ীতে অনুপস্থিত দেখে বাড়ীর লোকজন বহু খুঁজাখুঁজি করার এক পর্যায়ে তাদেরকে পুকুরে  ভাসমান অবস্থায় দেখতে পাই। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা আরো জানান,আদিলদের মা  পারভিন আক্তার  অসুস্থ থাকায় তাদেরকে দাদা দেখা দেখাশোনা করতেন। তবে সেই দাদা এই পৃথিবীর মায়া ত্যাগ করে এক সপ্তাহ আগে পরলোক গমণ করে। আজিজুল হক তার  পিতা ও দুই সন্তানকে একসাথে হারিয়ে শোকের সাগরে ভাসমান। একই শোকে শোকাহত পারভিন আক্তার আদিল ও আবির দুই কলিজার টুকরাকে  হারিয়ে। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর