দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগর ভূমি মেলা শুরু থাকছে নানান সেবা

শ্যামনগরে ভূমি মেলা শুরু, থাকছে ই-নামজারিসহ নানা সেবা

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি: 
নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ অন্যান্য অন্যান্য সেবা দেওয়া হবে। এ সব সুযোগ-সুবিধা নিয়ে সারা দেশের মতো সাতক্ষীরার শ্যামনগরেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’। 

উপজেলা ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে মেলা চলবে মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত।

এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায়  শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি)- এর কার্যালয়ে ভূমি মেলা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোছাঃ রনী খাতুন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ভূমি মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা। এছাড়াও স্থানীয় সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান ও সেবা গ্রহীতাদের মধ্যে বাদঘাটা গ্রামের নুর ইসলাম গাজী মেলার গুরুত্ব সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন।

এর আগে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় প্রাঙ্গণে মেলা উপলক্ষে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে মেলা শুরু হয়। এবারের মেলার প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়,  উপজেলার ১১টি ইউনিয়ান ও  একটি পৌরসভা মিলে ১২টি ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও এ মেলা আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন-সংক্রান্ত সেবা এবং ১২টি স্টলের মাধ্যমে যেকোনো প্রান্তের অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য সেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ভূমি মেলা উদ্বোধনকালে বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করা, স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা এবং নতুন প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে জনগণের সরাসরি পরিচয় ঘটানো এবারের মেলার মূল উদ্দেশ্য।

ছবি: ভূমি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মোছাঃ রনী খাতুন।

ছবি: ভূমি মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৫০ মিনিট আগে