ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ

নাগেশ্বরীতে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ

সারা দেশের ন্যায় নাগেশ্বরীতে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। 'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি' এই প্রতিপাদ্যে উপজেলা ভ.মি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) বেলা ১১ টায় ভূমি অফিস কার্যালয়ে মেলার উদ্বোধন করা হয়।

পরে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ভূমি মেলা উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

এছাড়াও সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি, নাজির কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম, সন্তোষপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাসুদ আলমসহ অন্যান্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপকারভোগী জমির মালিকরা উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ভূমিসেবা পেতে আপনারা ১৬১২২ নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। অফিসে কেউ কোনো প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন এবং যে টাকা দিবেন তার রিসিভ গ্রহণ করবেন। সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সাথে কথা বলবেন।

Tag
আরও খবর