ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি ও আলোচনা সভা

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু বের হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. বিশ্বজিৎ দেব এর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. মাহবুবুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার, ডেন্টাল সার্জন ডা. মোঃ জোবায়ের খান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ, নার্সিং সুপাভাইজার রীতা রানী দাস, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক নিশিকান্ত দেব এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির।  

সভায় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং, সাংবাদিক ইসমাইল মাহমুদ, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মোঃ নুর আলম কয়েছ, ক্যশিয়ার মোঃ জাবেদুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছমা আক্তার, নার্সিং সুপারভাইজার বশিরুন নেছা প্রমুখ। আগামী ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ কার্যক্রম চলবে।

সভায় বক্তারা পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখার আহবান  জানান। এছাড়া খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখা, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করা, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখা, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ অমিষ জাতীয় খাবার প্রদান, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার গ্রহণের প্রতি গুরুত্বারুপ করেন।

Tag
আরও খবর