শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

লাখাইয়ে কোরবানির জন্য এ বছর প্রস্তুত ৪৭৭৮ টি পশু। খামারিদের হরমোন স্টেরিয়ট জাতীয় খাদ্য না খাওয়ানোর আহবান প্রাণিসম্পদ কর্মকর্তার।

লাখাইয়ে কোরবানির জন্য এ বছর প্রস্তুত ৪৭৭৮ টি পশু। খামারিদের হরমোন স্টেরিয়ট জাতীয় খাদ্য না খাওয়ানোর আহবান প্রাণিসম্পদ কর্মকর্তার। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজা করণ ও বিশুদ্ধ মাংস উৎপাদনে ব্যস্ত সময় পার বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন লাখাই উপজেলার খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারের ওপর ভিত্তি করে এসব খামারে কোরবানির পশু লালন-পালন করা হচ্ছে। বাজারমূল্য ঠিক থাকলে এবারও লাভের মাধ্যমে তাদের স্বপ্ন পুরনের আশা খামারিদের। দেশের সব খামারে চলছে কোরবানির পশুর বাড়তি যত। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে গরুর দাম নিয়ে শংকিত লাখাই উপজেলার খামারীরা। দেশের বাইরে থেকে যেন দেশে গরু না আসে সে বিষয়েও জোর দাবী তাদের। আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে এবার চাহিদার তুলনায় অধিক পশু পালন করা হয়েছে বলে জানায় প্রানিসম্পদ বিভাগ। লাখাইয়ের প্রায় প্রতিটি গ্রামে মোটাতাজাকরণের লক্ষে গড়ে উঠেছে গরুর খামার। ঈদুল আজহাকে সামনে রেখে খামারগুলোতে এখন চলছে বিক্রি করার প্রস্তুতি । দেশি গরুর সাথে এবার শাহিওয়াল জারসি,ফিজিয়ান, ব্রাহাম প্রজাতির গরুকে প্রাকৃতিক খাবার দিয়ে গরু পালন করলেও এই সময় বাজারের কেনা খাবার দিয়ে গরুগুলোকে হৃষ্টপুষ্ট করতে ব্যাস্ত খামারীরা। সামান্য অযত্নে যেন ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে এখন সতর্ক খামারীরা। তবে গেলো বছরের তুলনায় গোখাদ্যের দাম দ্বিগুণ হওয়ায় এবং চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি থাকায় এবার গরুর দাম নিয়ে শংকিত তারা। এবারের কোরবানিতে দেশী গরুর বিক্রি বাড়াতে ভারতীয় গরুর সীমান্ত প্রবেশ বন্ধের আহ্বান জানাচ্ছেন খামারীরা। খামারী কামাল জানান, আমরা প্রতি বছর ২০-৩০ টা গরু পালন করলেও এবার বাছুরের মূল্য ও খাদ্য মূল্য বেশী হওয়ায় গরু পালন কমিয়ে দিয়েছি। পুর্ব বুল্লা গ্রামের খামারী শাহাব উদ্দিন জানান ভালোজাত ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে কোরবানীর ষাঁড় পালন করছি লাভের আশা করা যায়। বামৈ গ্রামের করিম জানান, প্রাকৃতিকভাবে গরু বড় করে আমরা বিক্রি করে আসছি। প্রায় ৩ একর জমিতে উন্নত জাতের কাঁচা ঘাসের চাষ করেছেন। গরুর খাবারের দাম বেশি হওয়ায় চিন্তায় আছি আর যদি ভারতীয় গরু আসে তাহলে তো শেষ। লাখাই উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল আজম জানান, কোরবানির ঈদ উপলক্ষে এখন থেকেই নিয়মিত খামার পরিদর্শন, ভ্যাকসিন দেয়া, প্রশিক্ষন প্রোগ্রামসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং খামারিদের হরমোন স্টেরিয়ট জাতীয় খাদ্য না খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান। তিনি আরো জানান, লাখাই উপজেলায় এবছর কোরবানি যোগ্য পশু প্রস্তুত রয়েছে ৪৭৭৮টি. এসব পশুর মধ্যে গরু ৩৮৩৯টি, ছাগল ৬১৫, ভেড়া ৩১৪টি , মহিষ ১০টি.. উপজেলাবাসীর কুরবানি চাহিদা মিটিয়েও অবশিষ্ট থাকবে।
Tag
আরও খবর