যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

লালপুরে একের পর এক আসছেন ডায়রিয়ার রোগী, ভর্তি ৫৮

লালপুরে একের পর এক আসছেন ডায়রিয়ার রোগী, ভর্তি ৫৮ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক আসছেন ডায়রিয়ায় আক্রান্ত রোগী। গত ৪৮ ঘন্টায় অর্ধশতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৩১ মে) বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত রোগীরা পাশ্ববর্তী পাবনার ঈশ্বরদী ইপিজেডের ডেনিম ভিনটেজ (এবা), নাকানো ইন্টারন্যাশনাল বিডি অন্য কোম্পানির শ্রমিক। জানা গেছে, গত বৃহস্পতিবার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান (ইপিজেড) দুপুরে শ্রমিকদের খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে কিছু শ্রমিক অসুস্থ হতে শুরু করেন। তাৎক্ষণিক কিছু শ্রমিক ছুটি নিয়ে চলে গেলেও পরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গত ৪৮ ঘন্টায় অনন্ত ৫৮ শ্রমিক ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে যান হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি চলে গেলেও আশঙ্কাজনক অবস্থায় অনন্ত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা নারী ও পুরুষ ওয়ার্ডে ডায়রিয়া, বমি ও পেট ব্যথা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে হঠাৎ ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন নার্স, চিকিৎসক ও কর্মচারীরা। তারা জানান, গতকাল থেকে ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি আসছে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবা তাসনিম শ্রমিকদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, সবারই খাদ্যে ব্যাকটেরিয়াজনিত কারণে ডায়রিয়া ও পাতলা পায়খানা হয়েছে।
Tag
আরও খবর