নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কুলিয়ারচরে IFIC ব্যাংকের ৬ স্টাফ রহস্যজনক ভাবে অজ্ঞান

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি পিএলসি ব্যাংকের ম্যানেজার সহ ৬জন স্টাফ রহস্যজনক ভাবে অজ্ঞান হয়ে পরেন। পরে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (১ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলিয়ারচর বাজারস্থ হাবিব কমপ্লেক্সর দ্বিতীয় তলায় আইএফআইসি পিএলসি ব্যাংকে এ রহস্যজনক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী কুলিয়ারচর বাজারস্থ অটোগ্যারেজ মালিক আল আমিন (৩৫) বলেন, তিনি রোববার আনুমানিক সোয়া ১টার দিকে একটি একাউন্ট খুলতে ৮লাখ টাকা নিয়ে ওই ব্যাংকে যায়। ওই সময় ব্যাংকের সকল স্টাফ কাজ করতে ছিলো। পরে ব্যাংকের কর্মকতা তাকে ছবি তুলে আনতে বললে তিনি ছবি তুলতে বাহিরে যায়। প্রায় ১৫ মিনিট পরে ছবি নিয়ে ব্যাংকের সামনে এসে দেখেন ব্যাংকে কোন আলো নেই। কিছুক্ষনের মধ্যে লাইট জলে উঠে। তখন দারোয়ান তাকে বলে ভিতর থেকে তার শার্টটি এনে দিতে। ভিতরে গিয়ে দেখেন অন্যান্য সকল স্টাফ ফ্লোরে পড়ে ছটফট করছে। তখন তিনি সহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা লোকজন নিয়ে সকলকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে পার্শ্ববর্তী ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দুই জন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের জ্ঞান না ফিরায় সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে অনেকের ধারণা খাবার খেয়ে এমনটি হতে পারে। আবার কেউ বলছে গ্যাস সিলিন্ডার লিক হয়ে এমনটি হতে পারে। এখন পর্যন্ত সঠিক কোন কারণ জানা যায়নি। বর্তমানে ব্যাংক পুলিশ পাহাড়ায় রয়েছে। 

এখবর পেয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি নাজমুস সাকিব ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, জানা গেছে ব্যাংক থেকে কোন কিছু খোয়া যায়নি। স্টাফদের জ্ঞান ফিরার পর তদন্তে আসল ঘটনা জানা যাবে। তবে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও খবর