লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

নড়িয়ায় ঈদ উপলক্ষে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের ফুড প্যাকেট বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির।

সোমবার (২ জুন) সকালে কেদারপুর ইউনিয়নের মূলফৎগঞ্জ বাজারে বিসমিল্লাহ মার্কেটের সামনে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেদারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি দ্বীন ইসলাম বেপারী এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি নেসার আহমেদ কাজী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব হাসেমী।

বক্তারা বলেন, ঈদ কেবল আনন্দ-উৎসব নয়, এটি মানবিকতা ও সহানুভূতির মহত্তম প্রতীক। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত ঈদের আনন্দের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, ঈদুল ফিতর ও ঈদুল আযহা—উভয় উৎসবেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিয়মিতভাবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর