ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগ

নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (নেসকো)এর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আওতাধীন বড়খাতা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক'র বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি,ওই কর্মকর্তা বিদ্যুৎ সংযোগ, বিল সংশোধন ও মিটার পরিবর্তনের মতো নিয়মিত সেবাগুলোতে অকারণে জটিলতা তৈরি করছেন এবং অসদাচরণ করছেন। ভুক্তভোগী আনিচ বলেন, সেবার জন্য আবেদন করলেও সেগুলো যথাসময়ে নিষ্পত্তি করেননা নির্বাহী প্রকৌশলী। অনেক ক্ষেত্রে ঘুষ বা অনৈতিক সুবিধার ইঙ্গিত দেন তিনি।এমনকি গ্রাহকের বিল বাকি থাকলে অন্য গ্রাহকের মিটার খুলে নিয়ে আসার মত গুরুতর অপরাধেও জড়িত তিনি। পুরো অফিসটি তিনি স্বৈরাচারী কায়দায় পরিচালনা করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের ।  ছালাম নামের স্থানীয় বাসিন্দা বলেন, সেবা নিতে গিয়ে কর্মকর্তার রূঢ় ভাষা ও অবহেলার শিকার হতে হয় সব সময় এজন্য সেখানে সেবা গ্রহীতারা যেতে চায় না। পুরো অফিস স্বৈরাচারের দোসর দিয়ে ভরা। তারা মিটার না দেখেই বিল তৈরি করে শুধু মাত্র গ্রাহকেদের হয়রানি করার উদ্দেশ্যে ।  এর পাশাপাশি আরও গুরুতর অভিযোগ হলো বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসগুলোতে এসি (এয়ার কন্ডিশনার) ব্যবহারে সংযম দেখানোর কথা বলা হলেও, সেই নির্দেশ অমান্য করে নেসকোর ওই নির্বাহী প্রকৌশলী নিজ কার্যালয়ে সারাদিন এসি চালু রাখেন। এতে একদিকে যেমন সরকারি নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। স্থানীয় ভুক্তভোগী মানিক বলেন, সাধারণ জনগণ যখন বিদ্যুৎ সংকটে ভোগে,তখন সরকারি কর্মকর্তা নিজের কক্ষে ঠাণ্ডা বাতাসে বসে থাকেন এটা কেমন বিচার? এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা নাজমুল হকের সাথে কথা বলতে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথেও খারাপ ব্যবহার করেন এবং অভিযোগের বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি তিনি ।  নেসকোর রংপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা ওই কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহলের দাবি, সরকারি সেবায় দায়িত্বশীলতা এবং জনসাধারণের প্রতি সম্মান বজায় রাখা একজন কর্মকর্তার নৈতিক দায়িত্ব। ভুক্তভোগীরা আশা করছেন, নেসকো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
Tag
আরও খবর