দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

“প্লাষ্টিক দুষণ আর নয়, এখনি বন্ধ করার সময়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পরিবেশ দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে শ্যামনগর উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ম্যানগ্রোভ সুন্দরবন সহ অন্যান্য প্রতিষ্ঠানকে প্লাষ্টিক ও পলিথিন মুক্ত রাখতে সকলকে আহব্বান জানান। তিনি শ্যামনগররের প্রাণকেন্দ্র অবস্থিত যমুনা খালকে দুষণ মুক্ত রাখার বিষয়েও বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। শ্যামনগর এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী আল ইমরানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির, শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন প্রমুখ।

আলোচনাসভা শেষে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন সহ অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়কে প্লাষ্টিক বোতল মুক্ত করার জন্য গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সিডিওর পক্ষ থেকে কাঁচের বোতল বেশ কয়েকটি অতিথিবৃন্দের মাধ্যমে প্রদান করা হয়। একই সাথে রুপান্তর এনজিও কর্তৃক প্লাষ্টিক ও পলিথিন ব্যাগ মুক্ত করতে ব্যবসায়ীদেরকে কয়েক হাজার চটের ব্যাগ প্রদান করা হয়।

সভায় উপস্থিত সকলে শ্যামনগর উপজেলায় প্লাষ্টিক ও পলিথিন ব্যাবহার কমানোর ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখবেন বলে মতপ্রকাশ করেন।

ছবি- শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৫০ মিনিট আগে