কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

কিশোরগঞ্জে খাবার খেয়ে একই পরিবারের ১৪ জন অচেতন



নীলফামারীর কিশোরগঞ্জে দুপুরের খাবার খাওয়ার পর একই পরিবারের চৌদ্দজন অসুস্থ হয়ে পড়েছে। অচেতন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে তাদের পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

তাদেরকে খাবার কিংবা পানির সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়েছে বলে ধারণা করছেন প্রতিবেশী  ও স্থানীয়রা।



গতকাল মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী দাসপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।


অসুস্থরা হলেন ওই এলাকার মৃত বাউরা দাসের ছেলে পশুরাম দাস (৫০), পশুরামের ছেলে মিলন দাস (৩০),প্রীতম দাস (২৭), তপন দাস (২২), পশুরাম দাসের স্ত্রী ভারতীয় রানী (৪৫), প্রীতম দাসের স্ত্রী শম্পা রানী দাস (২৩),তপন দাসের স্ত্রী উর্মিলা রানী (১৮), মিলন দাস স্ত্রী সাবিত্রী রানী (২৫), চয়ন দাস (৭),উৎসব দাস,নন্দনী দাস (৩) ও আত্মীয়স্বজন।


অসুস্থ ব্যক্তিরা জানান, গতকাল সোমবার সকালে খাওয়া দাওয়া করে বাড়ির উঠানে ধান শুকাতে ব্যস্ত সময় পার করছিলেন। দুপুর গড়িয়ে গেল দুপুরের খাবার জন্য বাড়ি গিয়ে খাওয়া দাওয়া শেষ করেন। খাওয়া দাওয়া শেষে কাজের জন্য বাড়ি থেকে বের হলে মাথা ঘুরতে থাকে। তখন বিশ্রামের জন্য বাড়ির উঠানে থাকা আটাল বা চৌকিতে শুয়ে পড়েন। সারা দিন অচেতন থাকার কারণে অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়রা তাদের রাত সাড়ে আট টার দিকে পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।


তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনির্বান মল্লিক বলেন, একই পরিবারের চৌদ্দজনকে অচেতন ও ঘুমন্ত অবস্থায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে পানির সাথে ঘুমের ওষুধ বা চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে। 


আরও খবর