যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

লালপুরে পদ্মা নদীতে ভরাট উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

লালপুরে পদ্মা নদীতে ভরাট উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪ আবু তালেব, লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে ভরাট উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া কয়লার ডর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হেেলন- মোহরকয়া গ্রামের বশের মন্ডলের ছেলে সফের মন্ডল (৬০), তাঁর ছেলে মামুন (২৭), মুকাই মন্ডলের ছেলে আব্দুল মান্নান এবং আবুল মন্ডলের ছেলে সামসুল (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার আবুল মন্ডলের ছেলে জাফিরুল (৩৫) পদ্মা নদীর চর থেকে ভরাট উত্তোলন করে সফের মন্ডলের জমির ওপর দিয়ে জোরপূর্বক বালু বহন করছিলেন। এসময় সফের তাকে বাধা দিলে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত চারজন আহত হন। পরে আহতদের রাতেই উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag
আরও খবর