যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

লালপুরে তীব্র গরমে তাল শাঁসের কদর বাড়ছে।

লালপুরে তীব্র গরমে তাল শাঁসের কদর বাড়ছে। আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে তীব্র গরমে তাল শাঁসের কদর বাড়ছে, ষড়ঋতুর দেশ বাংলাদেশ, ঋতুর পালাবদলে এখন গ্রীষ্মকাল, চলছে মধুমাস জৈষ্ঠ্য আর এ মাসেই বাজারে আম, জাম, কঁঠাল, লিচু, ছাড়াও অন্যতম আরেকটি ভিন্নধর্মী বিষমুক্ত ফল তালের শাঁসের চাহিদা লালপুরের গ্রাম-শহরের সর্বত্র। স্থানীয় ভাষায় “তালকুর” নামে পরিচিত এই সুস্বাদু ফল প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকায়। বাংলাদেশের সবচেয়ে উঞ্চতম অঞ্চল হিসেবে পরিচিত নাটোরের লালপুর উপজেলায় প্রতিনিয়তই বাড়ছে তাপদাহ। গরমে হাঁসফাঁস করছে মানুষ। গ্রীষ্মের এই তীব্র গরমে একটু স্বস্তি পেতে নানারকম ফল খাচ্ছে মানুষ। এসব ফলের তালিকায় রয়েছে তালের শাঁসও। সুস্বাদু তালের শাঁস শরীর-মনকে সতেজ রাখে। তাইতো লালপুর উপজেলায় তাল শাঁসের বেশ কদর বেড়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজার, বাসস্ট্যান্ড ও অলি-গলিতে তালের শাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেক হতদরিদ্র মানুষ। সরেজমিনে লালপুর বাজার ঘুরে দেখা যায়, এ সময়ে আম, লিচুসহ সবরকম ফল বাজারে এসেছে। তেমনি এ গরমে বাজারে এসে গেছে কচি তাল। কচি তালের শাঁস পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। তা ছাড়া পুষ্টিগুণে ভরা মানবদেহের জন্য উপকারী তালের শাঁস গরমে মানুষের কাছে বেশ জনপ্রিয়, পাশাপাশি মৌসুমি ফল হিসেবে তালের শাঁস অবদান রাখছে গ্রামীণ অর্থনীতিতেও। যদিও কালের বিবর্তনে উপজেলার গ্রামাঞ্চলে কমে গেছে তাল গাছের সংখ্যা। উপজেলার বিভিন্ন হাটবাজারে খুচরা বিক্রেতাদের কচি তাল বিক্রি করতে দেখা গেছে। তবে এবারে খুচরা বিক্রেতারা তাল শাঁস চড়া দামে বিক্রি করছে বলে অভিযোগ ক্রেতাদের। তারপরও সুস্বাদু তাল শাঁসের জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারা। লালপুর উপজেলা পরিষদ মোড়ে কথা হয় ভ্যানগাড়ীতে ভ্রাম্যমান তাল শাঁস বিক্রেতা বৈদ্যনাথপুর গ্রামের সাগর আলীর সাথে তিনি বলেন, বছরের অন্যান্য সময় অন্য কাজ করলেও এ সময়টাতে বিভিন্ন এলাকা থেকে তাল গাছ চুক্তিতে কিনে নিয়ে বাজারে কচি তালের শাঁস বিক্রি করি। আগে তাল গাছ নিতাম কম দাম পরতো, কম দামে বিক্রি করতাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রাম-গঞ্জে তাল গাছ কমে যাওয়ায় আগের মতো কম দামে তাল গাছ পাওয়া যাচ্ছে না। এবার পাইকারি বেশি দামে কিনতে হচ্ছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। একটি তাল বিক্রি হচ্ছে ১০ টাকায় প্রতিদিন ১ থেকে ২ হাজার টাকার তালের শাঁস বিক্রি করি। এতে ৫-৬শ টাকা লাভ থাকে, যা দিয়ে আমার সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায়।
Tag
আরও খবর