ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বন্ধ ক্যাম্পাসে অবহেলিত প্রাণীদের পাশে ববি'র শিক্ষার্থীরা




বরিশাল বিশ্ববিদ্যালয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বন্ধ রয়েছে। ক্যাম্পাস বন্ধের সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খালি হয়ে যায়, শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ফিরে যান নিজ নিজ বাড়িতে।


তবে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে পড়ে গেছে ক্যাম্পাসজুড়ে থাকা কুকুর ও বিড়ালসহ অন্যান্য অবলা প্রাণীরা। সাধারণত এ প্রাণীগুলো শিক্ষার্থীদের দেওয়া খাবার কিংবা উচ্ছিষ্ট খেয়েই দিন কাটায়। ফলে ক্যাম্পাস ফাঁকা হয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট।


এই সংকটময় পরিস্থিতিতে অবলা প্রাণীদের পাশে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল সচেতন শিক্ষার্থী। তারা নিজেরা ফান্ড সংগ্রহ করে কুকুর ও বিড়ালদের জন্য নিয়মিত খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছেন।


এই মানবিক উদ্যোগের অন্যতম সংগঠক, আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী অনন্যা আফরিন বলেন, "আমার নিজস্ব একটি কুকুর আছে, তাই এমন প্রাণীদের প্রতি আমার আলাদা অনুভূতি কাজ করে। ক্যাম্পাসে থাকাকালীন আমি প্রায়ই এসব প্রাণীকে খাবার দিই। ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে যাবে, তখন এই প্রাণীগুলো খাবারের অভাবে কষ্ট পাবে – এটা ভাবতেই আমি এমন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিই।"


তিনি আরও জানান, "আমার বিভাগের সিনিয়র ও ব্যাচমেটদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। এখন পর্যন্ত আমরা ৭ দিনের জন্য খাবারের ব্যবস্থা করতে পেরেছি। সাড়া পেলে ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবো।"


এই উদ্যোগ শুধুমাত্র অবলা প্রাণীদের মুখে খাবার তুলে দেওয়ার কাজ নয়, বরং এটি একটি মানবিক দৃষ্টান্ত – যেখানে শিক্ষার্থীরা প্রমাণ করেছে, ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, সব জীবের জন্যই থাকা উচিত।



Tag
আরও খবর