চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ইসলামপুরে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং আধা কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী আটক

জামালপুরের ইসলামপুর উপজেলায় পাঁচশত পনেরো পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং আধা কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে আটক মাদক কারবারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

এর আগে গতকাল বুধবার রাতে তাদের আটক করে ইসলামপুর থানা-পুলিশ।

আটক মাদক কারবারীরা হলো, উপজেলার কুলকান্দী  ইউনিয়নের পাইলিং ঘাট এলাকার এন্তাস সরকারের ছেলে আব্দুল হাই (৪০) এবং নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আজিম ফকির (৫৫)।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, কুলকান্দী পাইলিং ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওইদিন সন্ধ্যায় আব্দুল হাইকে আটক করে পুলিশ। এসময় তাঁর কাছে রাখা পাঁচশত পনেরো পিস ইয়াবা ট্যাবলেট পুলিশ জব্দ করে। এ ছাড়া একইদিন রাত ১২টার দিকে রামভদ্রা গ্রাম থেকে আধা কেজি গাঁজাসহ আজিম ফকিরকে আটক করে পুলিশ। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই মাদক কারবারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। আমরা গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয়েছি।'



আরও খবর