নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

কেশবপুরে স্থাপিত সোলার লাইট বেশির ভাগ নষ্ট আলো থেকে বঞ্চিত হচ্ছে জনগণ

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন হাটবাজার, গ্রাম ও সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সোলার লাইট বেশির ভাগ নষ্ট। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এর অধিকাংশ নষ্ট হয়ে যাওয়ায় আলো থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। 


উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৮৯০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। জনস্বার্থে 

রাতের অন্ধকারে নির্বিঘ্নে চলাচল করতে ঐ সব গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়।

সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এর অধিকাংশ নষ্ট হয়ে যাওয়ায় আলো থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।  সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লাইটগুলো জ্বলে উঠা আবার সকালের আলোতে নিভে যাওয়া যা সাধারণ মানুষের মাঝে হয়ে উঠেছিল নির্বিঘ্নে চলার জন্য একটু সহায়ক। যারফলে ওই সব স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকদ্রব্য ও জুয়াড়ীদের আনাগোনা ছিলোনা বললেই চলে। বিভিন্ন হাটবাজার, গ্রাম ও সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সোলার লাইট বেশির ভাগ নষ্ট থাকার সুবাদে সুযোগ পেয়ে তাদের আনাগোনা এবং দৌরত্ব বেড়ে চলেছে। পুনরায়  সংস্কার করে সঠিক রক্ষণাবেক্ষণের দাবী এলাকার সাধারণ মানুষের। 


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ২০১৭-২০১৮ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের ১ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৫৬০ টাকা খরচে ১৪৯টি ও একই অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের ৮ লাখ ৪৮ হাজার ৫৪০ টাকা খরচে ১১টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয় । যেখানে প্রতিটি লাইটে গড়ে খরচ হয় ৭৯ হাজার ৫৫০ টাকা ৬২ পয়সা। ২০১৮-২০১৯ অর্থবছরে কাবিখার ১ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকা খরচে ২০০টি এবং টিআর এর ১ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪০ টাকা খরচে ১৮৬টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। যার গড়ে প্রতিটি লাইটে খরচ হয় ৭৭ হাজার ১৪০ টাকা। সর্বশেষ গত ২০১৯-২০২০ অর্থবছরে কাবিখার ১ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ২২০ টাকা খরচে ১৭৩টি এবং টিআর-এর ১ কোটি ৩১ লাখ ৯০ হাজার ৯৪০ টাকা খরচে ১৭১টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। যেখানে গড়ে প্রতিটি লাইটে খরচ দেখানো হয়েছে ৭৭ হাজার ১৪০ টাকা। গত ৩ অর্থ বছরে সব মিলিয়ে ৬ কোটি ৯০ লাখ ৪০ হাজার ৩০০ টাকা খরচে ৮৯০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপন করা অধিকাংশ সোলার স্ট্রিট লাইট নষ্ট হয়ে পড়ে আছে। এছাড়া অনেক স্ট্রিট লাইটের সোলার প্যানেল ও ব্যাটারি চুরি হয়ে গেছে। রাতে ঐসব স্থানে আলোর অভাবে বেড়েছে জনদুর্ভোগ।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শুভাগত বিশ্বাস জানান, সোলার প্যানেলের ওপর ময়লাপড়া ও ছায়াযুক্ত স্থানে লাইট স্থাপন করায় ব্যাটারিতে চার্জ না হওয়ায় অনেক স্ট্রিট লাইট নষ্ট হয়ে পড়ে আছে। কোনো অর্থ বরাদ্দ না থাকায় নষ্ট হওয়া লাইটগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না।


Tag
আরও খবর


deshchitro-6a8aee606df99-230826065808.webp
বিড়ালের মা গ্রেপ্তার

১ ঘন্টা ৪৩ মিনিট আগে