বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

নাগেশ্বরীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াত ইসলামির ঈদ পূর্ণমিলন

পবিত্র ঈদুল আযহার পরদিন নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ঈদ পুর্ণমিলন, যেখানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উঠে এসেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক বার্তা ও কৌশল।

সোমবার (৯ জুন) সকাল ৯টায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ বাজারে অনুষ্ঠিত এই মিলনমেলায় সভাপতিত্ব করেন ভিতরবন্দ ইউনিয়ন জামায়াতের আমির ডা. আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক খন্দকার এরশাদুল হক। সভায় অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন—“ভোটকেন্দ্রে পাহারা দিতে হবে, যাতে কেউ ভোট ডাকাতি করতে না পারে। প্রত্যেক কেন্দ্রে সর্বোচ্চ জনশক্তি মোতায়েন করতে হবে। সাধারণ মানুষকেও এই কাজে যুক্ত করতে হবে।”

তাঁর এই বক্তব্যে নির্বাচনের আগাম প্রস্তুতির একটি সুস্পষ্ট বার্তা উঠে আসে। তিনি আরও বলেন—“জামায়াতে ইসলামী ক্ষমতায় বিশ্বাসী নয়, বরং জনগণের খাদেম হয়ে কাজ করতে চায়। সন্ত্রাস মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে পথ চলতে হবে।”

এই বক্তব্যে দলের অবস্থান এবং রাজনৈতিক কৌশলের ইঙ্গিতও পাওয়া যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া,

উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান মিয়া,সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক শ্রীনগর শাখার ম্যানেজার মো. ইসমাইল হোসেন, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মো. শামছুর রহমান ও ইঞ্জিনিয়ার মো. আক্তারুজ্জামান নূর, স্থানীয় ছাত্রশিবির নেতা মো. হাবিবুর রহমান।

স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, এটি কেবল একটি সামাজিক বা ধর্মীয় আয়োজন ছিল না—বরং আসন্ন জাতীয় নির্বাচনের আগে জামায়াতের সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ততা পরীক্ষার একটি কৌশলী পদক্ষেপ।

Tag
আরও খবর