মিরসরাইয়ের আলীরপোলে কোরবানি ঘিরে মহিষ ও ভেড়ার বিশেষ হাট ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি

মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় দুই ভাইসহ ৫ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বড়লেখায় নিহত দুই ভাইয়ের জানাযায় মানুষের ঢল


মৌলভীবাজারে গত তিন দিনে পৃথক সড়ক দুর্ঘটনায়  জেলার তিন উপজেলায় ৫জনের মৃত্যু হয়েছে। ঈদের দিন (৭ জুন) বিকালে বড়লেখা উপজেলার বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কে এবং একই দিন রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শমশেরনগর সড়কের শ্যামেরকোনা বনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ রবিবার (৮ জুন) জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও েেচৗমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এত নিহত হন আপন দুই ভাইসহ মোট ৫জন।

বড়লেখায় নিহতরা হলেন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিন আলাই এর  ছেলে প্রবাসী সাহেদ হোসেন সুমন (২৬) ও রুমন আহমদ (২৪), সদর উপজেলায় নিহতরা হলেন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২২) ও কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮), শ্রীমঙ্গলে নিহত এক অজ্ঞাত মোটরসাইকেল চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকালে বড়লেখায় কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগের দিকে যান সাহেদ। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই বড় ভাই সাহেদ মারা যান এবং ছোট ভাই রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমন। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, প্রাইভেট কারটির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।

অন্য ঘটনাটি ঘটে শনিবার রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শমশেরনগর সড়কের শ্যামেরকোনার বনগাঁওএলাকায়। এতে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কামরুল এবং জুবেদের মৃত্যু হয়। শ্রীমঙ্গলে ব্যাটারিচালিত একটি ভ্যান গাড়ি ঘুরাতে গিয়ে ভ্যান গাড়ির সামনে দ্রুত গতিতে ছুটে আসা মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে  গাছের সঙ্গে আঘাতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।

নিহত দুই ভাইয়ের জানাযায় মানুষের ঢল

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আপন দুই ভাই সাহেদ হোসেন সুমন (২৬) ও  রুমন আহমদ (২৪) এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে উপজেলার ইয়াকুবনগর ঈদগাহ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাশাপাশি দুই কবরে দুই ভাইকে দাফন করা হয়েছে। 

ঈদের দিন আকস্মিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সন্তানকে হারিয়ে দুচোখে অন্ধকার দেখছেন বাবা আলা উদ্দিন আলাই।

জানাজার নামাজের পূর্বে কাঁদতে কাঁদতে বাবা আলাউদ্দিন বলেন, আমার আজ বলার কোনো ভাষা নেই, শোকেরও তো একটা ধরণ আছে, পিতার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী, এ ভার বইবার ক্ষমতা আমার নেই। তবে আল্লাহর ইচ্ছার ওপর আমি খুশি, আল্লাহ ধৈয্যধারণের তাওফিক দিন। তিনি সন্তনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমার দুই ছেলের প্রতি আমি খুব সন্তুষ্ট, তারা কোনোদিন আমার সাথে উচ্চবাক্যে কথা বলেনি, কারো সাথে বেয়াদবি করেনি,  সবসময় নম্রভদ্রভাবে সবার সাথে চলাফেরা করেছে। আমার ছোট ছেলে সবসময় বলতো কেউ মারা যাবার খবর পেলে যেনো আমরনা সবার জানাযায় শরীক হই, কারণ যে যতবেশি জানাযায় যাবে তার জানাযায় তত বেশি মানুষ হবে। আমার ছেলের কথার চাক্ষুস প্রমাণ আজকে তার জানাযা। আমার ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন আমরা ছবুর করছি, আপনারার কাছে জোর হাতে অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে আপনারা দোয়া করুন যেন আল্লাহ আমার ছেলেকে জান্নাতুল ফেরদাউস দান করেন। জানা যায়, নিহত সাহেদ হোসেন সুমন প্রবাসে থাকেন। সম্প্রতি দেশে ফিরে নতুন বিয়ে করেছিলেন। ঈদেও দিন সড়ক দুর্ঘটনায়

ঈদের আনন্দ এই পরিবারে বেদনায় রুপ নেয়। এ ঘটনায় বড়লেখা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুবান্ধব সহকর্মী, সহপাঠী, প্রতিবেশী, আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষ শোকাহত।

নিহত সুমন ও রুমনের বাবা আলা উদ্দিন আলাই বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সদস্য। দুই ছেলের মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।


Tag
আরও খবর