কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

আক্কেলপুরে শিমের মালিকা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকান্ড ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজার এলাকা থেকে শিমের মালিকা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকান্ড ঘটনার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে ‌র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃত হত্যা মামলার মূল আসামী হলেন, আক্কেলপুর থানাধীন আবাদপুর গ্রামের মৃত মহির দেওয়ানের ছেলে মোঃ জাহিদুল দেওয়ান (৪৫)।

ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল আনুমানিক ১২.০০ ঘটিকায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের যোগীভিটা মাঠে বন্ধককৃত জমিতে শিম চাষের মৌসুম শেষে শিমের বান কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আসামীরা ভিকটিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ১ নং আসামী তার হাতে থাকা বাং এর সুচালো মাথা দিয়ে বুকে আঘাত করে ঘটনাস্থল থেকে আসামীরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় ভিকটিমকে স্থানীয়রা একটি ডিসপেন্সরী হতে ঔষধ সেবন করায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে গত ২২ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানোর পর সেখানে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৪ এপ্রিল তাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেলে রেফার্ড করেন। মেডিকেলে নিয়ে যাওয়ার সময় ভিকটিম সিএনজিতে মৃত্যুবরন করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ মোস্তফা (৪২) বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করে।

বুধবার (১১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, মামলা রুজুর পর থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উল্লেখিত হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল উল্লেখিত হত্যা মামলার ১নং আসামী মোঃ জাহিদুল দেওয়ান (৪৫) কে গতকাল রাতে অভিযানের মাধ্যমে জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন রায়কালী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নিজ নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত মামলার ১নং এজাহারনামীয় আসামী মর্মে স্বীকার করে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর