দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নদীভাঙনের স্থায়ী সমাধান এখন সময়ের দাবি: কোম্পানীগঞ্জে অধ্যক্ষ বেলায়েত হোসেন

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেছেন, “নদীভাঙনের স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ দেখতে চায়।”

মঙ্গলবার (১০ জুন) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও পদযাত্রা শেষে চরএলাহী ঘাটসংলগ্ন মসজিদ চত্বরে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ বেলায়েত বলেন, “গত বছরের ভয়াবহ বন্যায় মুছাপুর রেগুলেটর ধসে পড়ায় ভয়াবহ বিপর্যয় নেমে আসে। আজও হাজারো মানুষ নদীভাঙনের হুমকিতে রয়েছে। সরকারিভাবে ক্রস ড্যাম নির্মাণের নির্দেশনা থাকলেও অদৃশ্য প্রভাবে কাজ শুরু হয়নি। চরএলাহীর স্লুইসগেট দীর্ঘদিন বন্ধ— জনগণ জানতে চায়, কেন এই অবহেলা?”

তিনি চরএলাহী, চরফকিরা, মুছাপুর, চরহাজারী ও চরপার্বতী ইউনিয়নের ভয়াবহ ভাঙন ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে বলেন, “গত তিন দশকে এসব এলাকায় প্রায় ২৫ হাজার একর কৃষিজমি নদীতে বিলীন হয়েছে, বসতভিটা হারিয়েছে ১০ হাজারেরও বেশি পরিবার। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

এই সময় তিনি নদীভাঙন রোধে তিনি পাঁচ দফা দাবি উত্থাপন করেন,চরএলাহী এলাকায় স্থায়ী ক্রস ড্যাম নির্মাণ,বন্ধ থাকা স্লুইসগেট চালু করা,ইউনিয়ন ও বাজার রক্ষায় ২ কিলোমিটার ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ,ভাঙনকবলিত মানুষের পুনর্বাসন,গৃহায়ণ সুবিধা নিশ্চিত করা।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে অধ্যক্ষ বেলায়েত বলেন, “মুছাপুর রেগুলেটর ধসের অন্যতম কারণ ছিল অবৈধ বালু উত্তোলন। অথচ এখনো তা বন্ধ হয়নি। প্রশাসনকে জনস্বার্থবিরোধী এই কর্মকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

জনসমাবেশে সভাপতিত্ব করেন চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আইয়ুব আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১১ মিনিট আগে