তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন জিয়া হোসাইন।


মুন্সি শাহাব উদ্দীন,  বিশেষ প্রতিনিধি। 

লোহাগাড়া সদর ইউনিয়নের দীঘির পূর্ব পার্শ্বে মৌলানা ফৌজুল কবির সাহেবের বাড়ীর হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার মনজুর আলমের প্রথম পুত্র জিয়া হোসাইন প্রকাশ বাবুল দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত থাকাবস্থায় গত বুধবার ১১ জুন ১০.৩০ মিনিটে  চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আর্থিকভাবে মোটামুটি সচ্ছল ব্যক্তি ছিলেন। আয় উপার্জন যা ছিল তা দিয়ে তার সাংসারিক খরচ মেটাতে পারত। ছয়মাস পূর্বে তার শরীরে ক্যান্সার  রোগ সনাক্ত হওয়ার পর চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার অপারেশন হয়। পরবর্তীতে তাকে বাড়ীতে নিয়ে আসা হলে চিকিৎসা চলতে থাকে। বিবাহিত জীবণে সে তিন পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। তবে সর্বকনিষ্ঠ পুত্র সন্তানের বয়স আড়ায় বছরের মত। পিতার মৃত্যুর বিষয় জানার অনুভূতি তার হয় নি। বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় সে বর্তমানে স্বামীর সাথে দেশের বাইরে থাকেন। এভাবে জিয়া হোসাইনকে হারিয়ে তার মা-স্ত্রী, ছেলেমেয়ে, ভাইবোন ও আত্বীয় স্বজনরা গভীর শোকাহত। ব্যক্তি জীবণে সে অত্যন্ত সৎ, সাদাসিধে ও পরোপকারী, বিনয়ী মনোভাব, হাসিমুখে কথার বলার মানুষ ছিলেন। তার ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম জাহাঙ্গীর আলম তালুকদার ও তুষার কান্তি বড়ুয়া বলেন, জিয়া হোসাইন এর সাথে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক ও বন্ধুত্ব।  সে অত্যন্ত বিনয়ী ও সৎ  মানুষ ছিলেন, তার সাথে আমাদের কোনদিন মনোমালিন্য হয় নাই, আমরা তার আত্বার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।  সবমিলিয়ে জিয়া হোসাইন একজন ভাল মানুষ ছিলেন।

আরও খবর