আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

জয়পুরহাটে অতিরিক্ত আদায়কৃত বাসভাড়া ফেরত পেল ৬শ যাত্রী

জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে টানা ৪র্থ দিনের মত প্রায় ৬শ জন বাসযাত্রীর ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত দিয়েছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি দল।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিল। এ অভিযোগের ভিত্তিতে গত ১০ জুন থেকে এখন পর্যন্ত জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই ও ক্ষেতলাল উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীদের টিকিট যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে বিভিন্ন পরিবহন কোম্পানিকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়।

জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, গত চারদিনে জেলায় প্রায় ৫৮৬ যাত্রীর কাছে ১ লাখ ৫৮ হাজার ৯৪০ টাকা ফেরত দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর