বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৫ তম প্রয়ান দিবস ও স্মরণ সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৫ তম প্রয়ান দিবস ও স্মরণ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে লাখাই প্রেসক্লাব এর সাবেক সহসভাপতি, সাহসী ও আপোষহীন কলম সৈনিক এবং ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ এর সাবেক সদস্য প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৫ তম প্রয়ান দিবস ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৪ জুন) লাখাই প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভা উপজেলার লাখাই বাজারে বিকাল বেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খসরু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, লাখাই ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুব দলের সভাপতি রফিকুল ইসলাম। এতে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সাংবাদিক মনর উদ্দিন মনির, পারভেজ হাসান, লাখাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ছোট ভাই ও লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই অভয়চরন রাধাচরন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মীম প্রমূখ। আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের স্মরণে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করেন উপস্থিত অতিথি বৃন্দ। সভায় আলোচক বৃন্দ বলেন প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত ছিলেন অকতোভয় কলম সৈনিক। কোন প্রকার অন্যায় এর সাথে আপোষ করেননি। অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটি প্রভাবশালী চক্র তাঁকে ১৯৯৯ সালের ১৪ জুন হবিগঞ্জ বাসস্ট্যান্ডে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে। সভায় বক্তাগন প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের বিদেহী আত্মার সদগতি ও পারলৌকিক মঙ্গল কামনা করেন।

Tag
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে