আশাশুনির নওয়াপাড়া ও বুধহাটায় ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে এমপি রবিউল বাশার ★ দ্রুতই বাঁধ রক্ষার কাজ হবে-এমপি পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ সোহরাওয়ার্দী কলেজে ডিবেটিং ক্লাবের সভাপতির ওপর ছাত্রদলের মব হামলার অভিযোগ চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে উদ্বেগ, হয়রানির অভিযোগ, দূতাবাসের আরও সক্রিয় ভূমিকা দাবি। নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার গোয়ালন্দে মাছের আড়তে হামলার অভিযোগ, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের দাবি লোহাগাড়া থানার কোয়ার্টারে এসআইয়ের মরদেহ উদ্ধার, থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত তালায় খেশরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষাম নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন শিকল পায়ে প্রেমিকার আগমন! ঠাকুরগাঁওয়ে লাইলি-মজনুর আধুনিক অধ্যায় নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়া সেই মাদকাসক্ত ছেলে 'সিনেমাটিক কায়দায়' গ্রেফতার নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা দাবিকৃত টাকা না দেওয়ায় ৪০টি লিচু গাছের ডালপালা কেটে ফেলার অভিযোগ জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার

নাগেশ্বরীতে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী ডি.এম একাডেমি ফুটবল মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ক্রীড়া প্রেমী এবং সচেতন জনসাধারণ। রোববার (১৫ জুন) বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা গেইটের সামনে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আখেরুজ্জামান, সাবেক ফুটবলার ও সংগঠক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন লিটন, ফুটবল ফেডারেশনের রেফারি শফিকুল ইসলাম এরশাদ, ক্রিকেটার মোবাশ্বের হোসেন, ওসামা বিন হোসেন, সাবেক ক্রিকেটার আতাউর রহমান আতা, ফুটবলার নুর হোসেন, এরশাদ হোসেনসহ অনেকে।

বক্তারা জানান, খেলার মাঠে বাণিজ্যমেলার আয়োজন করে যুব সমাজকে খেলা থেকে দূরে রেখে তাদের মাদকাসক্তের দিকে ঠলে দেয়ার পায়তারা করা হচ্ছে।

এলাকার সন্তানদের নষ্টের দিকে ঠেলে দিয়ে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির পায়তারা করা হচ্ছে। এছাড়াও বর্তমানে এই উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব চলছে।

অথচ এই সময়ে একটি স্বার্থান্বেষী মহল তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য এই বাণিজ্যমেলার আয়োজন করছে। এর ফলে এলাকার মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে একটি মহল তাদের পকেট ভাড়ি করার জন্য উঠে পড়ে লেগেছে।

কিন্তু এ মেলা হতে দেবে না জানিয়ে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে কঠোর আন্দোলন করা হবে। তবুও এই ফুটবল মাঠে শুধু নয় এই উপজেলায় বাণিজ্যমেলা করতে দেওয়া হবে না।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tag
আরও খবর