যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

লালপুরে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

লালপুরে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নাটোরের লালপুর উপজেলার অমৃতপুর বাজারে ঘনচিনি (সোডিয়াম সাইক্লোমেট) মিশিয়ে আইসবার তৈরি ও ভুয়া লেবেল ব্যবহার করে বাজারজাত করায় একটি আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এই অভিযান পরিচালনা করেন। জরিমানা করা হয়েছে নাজমুল সুপার আইসক্রিম নামের একটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর নাজমুল ইসলাম (২৮), পিতা: ইছার উদ্দিন, অমৃতপুর বাজার স্কুলসংলগ্ন এলাকায় এ কারখানা পরিচালনা করছিলেন। অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক **সোডিয়াম সাইক্লোমেট** (ঘনচিনি) মিশিয়ে আইসবার তৈরি করে আসছিল। এ ছাড়া তারা আইসক্রিমের মোড়কে ভুল ও বিভ্রান্তিকর লেবেল ব্যবহার করে পণ্য বাজারজাত করছিল, যা ভোক্তার প্রতারিত হওয়ার শামিল। এ ধরনের অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় দণ্ডনীয় অপরাধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একটি চৌকস দল। অভিযান শেষে সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, *“ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো অবস্থাতেই ভেজাল বা প্রতারণামূলক পণ্য বাজারজাত করতে দেওয়া হবে না।
Tag
আরও খবর