অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়।

লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ের ১নং লাখাই ইউনিয়নের লাখাই চিকনপুরের ব্রীজ এবং সংলগ্ন এলাকা মিনি কক্সবাজার হিসেবে পরিচিত, বর্ষা আসতেই বিকেলের ঢেউয়ের কল্লোলে ব্রিজের নিচে পানিতে গোসল, হই হুল্লোড়, ঢেউয়ের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস ও উম্মাদনায় মেতে ওঠে নানা বয়সের পর্যটকরা। বিকালের দক্ষিণের মৃদু বাতাস, কখনো মেঘ, কখনো বৃষ্টি। ব্রিজের নিচে আশেপাশে হাওয়ারের পানির সঙ্গে একের পর এক ঢেউ ব্রিজের সড়কে এসে আঁছড়ে পরছে। আর আকাশের কালো মেঘের ঘনঘটা জানান দিচ্ছে বর্ষার আগমনের বার্তা। এরই মধ্যে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের পদভারে মুখরিত থাকে লাখাই উপজেলার একমাত্র সম্ভাবনাময় পর্যটক কেন্দ্র লাখাই চিকনপুর ব্রীজ। তবে বর্ষার আগমনের পর থেকেই এখানে পর্যটকের আগমন বেড়ে গেছে। এ যেন প্রকৃতি আর পর্যটকের নীবিড় সেতুবন্ধন। তাদের কাছে বর্ষার মৌসুমে আলাদা এক অনুভূতি। বর্ষায় হাওরের পানির ছোট ছোট ঢেউয়ে পর্যটকদের গোসল ও সাতার কাটতে উপচে পড়ে। বর্ষাকালে সাতার কাটা, ফুটবল নিয়ে পানিতে খেলা, ঢেউয়ের সাথে গাঁ ভাসিয়ে দিয়ে পানিতে গড়াগড়ি খাচ্ছে পর্যটকরা। এমন ছন্দময় সময়কে স্বরণীয় করে রাখতে অনেকেই ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছে। কেউ কেউ ব্রিজের উপরে শুয়ে, বসে, দাঁড়িয়ে, হাওরের পানি ঢেউ ও প্রকৃতি উপভোগ করছে। আবার কেউ ছোট ছোট ডিঙ্গি নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে হাওরের পানিতে। বর্ষার পানি আসলেই পর্যটকদের ব্যাপক চাপ বেড়ে যায় এই চিকনপুর ব্রীজে। আরও ব্যাপক সমাগম ঘটবে পর্যটকদের এমনটাই জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। উল্লেখ্য, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়নে চিকনপুর গ্রামের পাশে এ পর্যটনকেন্দ্র চিকনপুর ব্রিজ অবস্থিত। চিকনপুরের ব্রীজে ঘুরতে আসা অলিপুরের পলাশ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি ওলীপুর আরএফএল কোম্পানিতে জব করি আজ বন্ধের দিন হওয়ায় এখানে ঘুরতে আসছি, আমার বাড়ী রংপুরে স্থানীয় বন্ধুদের মাধ্যমে জানতে পারলাম লাখাইয়ের চিকনপুরের ব্রীজ নাকি মিনি কক্সবাজার হিসেবে পরিচিত,তাই দেখার জন্য বন্ধুদেরকে নিয়ে ঘুরতে আসলাম।চিকনপুরের ব্রীজে সংলগ্ন এলাকায় সাঁতার কাটতে আসা লাখাই স্বজনগ্রামের বাসিন্দা আব্দাল মিয়া বলেন, বর্ষার আগমনে বিকাল হলেই সাঁতার কাটার সরঞ্জাম নিয়ে এখানে চলে আসি, এখানে শুধু লাখাই নয় বিভিন্ন এলাকা থেকে পর্যটক চলে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য, আমরা সকলে মিলে আনন্দ উল্লাস করি। একটু দুরে দেখা যায় এক কোমলমতি কন্যা শিশু বাবার হাত ধরে হাটছে মনের আনন্দে,আর সারা শরীর কাদাভরা জ্বলে ভিজছে,তার অনুুভুতি জানতে চাইলে মিষ্টি মেয়েটি বলে আমি তাবাস্সুম আমি প্রতিদিন বিকালে এখানে বাবার সাথে ঘুরতে আসি,তাদের বাড়ী জানতে চাইলে তাবাস্সুমের বাবা বলেন আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি আমার বাড়ী ঢাকা গাজীপুরে,আমি দীর্ঘদিন ধরে লাখাইয়ে আছি, বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত বিকেল হলে এখানে ঘুরতে আসি, এখানে ঘুরতে আসলে মনে হয় আমি কক্সবাজারেই আছি। এ ভাবেই বামৈর পশ্চিম দিক থেকে চিকনপুরের ব্রীজ পর্যন্ত, বিকাল হলে উৎসব মুখোর পরিবেশ তৈরি হয়।
Tag
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৮ ঘন্টা ২৪ মিনিট আগে