সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

ভালোবাসার বিয়েতে যৌতুক এর বলি,স্ত্রী ও সন্তানকে অস্বীকার স্বামীর স্ত্রী সংবাদ সম্মেলনঃ

জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের শান্তা মহল্লার মোছাঃ রাজিয়া সুলতানা ভালোবেসে পাশের বদলগাছী উপজেলাে তাজপুর গ্রামের রাসেল হোসেনকে বিয়ে করেছিলেন। তাঁদের আড়াই বছর এক কন্যা সন্তান রয়েছে। এখন রাসেল হোসেন তাঁর স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুকের পাঁচ লাখ যৌতুক আনতে বলেন। যৌতুকের এই টাকা না পেয়ে তাঁর স্ত্রী ও সন্তানকে অস্বীকার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোছাঃ রাজিয়া সুলতানা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। আজ বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজিয়া সুলতানা বলেন, একটি প্রশিক্ষণে রাসেলের আমার পরিচয় হয়। সেখানে থেকে আমাদের দুজনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। প্রশিক্ষণ শেষে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিতে যোগদান করি। চাকুরিরত অবস্থায় আমাদের সর্ম্পক ভালোয় চলছিল। আমরা ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি ইসলামী শরিয়াহ মোতাববেব বিবাহ করি। আমাদের ইশরাত বিনতুন মালিহা নামের আড়াই বছরের কন্যা সন্তান রয়েছে। আমার স্বামী গ্রামের বাড়ি থেকে ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরিতে যোগদান করেন। আমিও সন্তানকে সঙ্গে নিয়ে চাকুরি করছিলাম। হঠাৎ করে আমার স্বামী আমাকে চাকুরি ছেড়ে দিয়ে ঢাকায় তাঁর সঙ্গে থাকতে বলেন। আমি চাকুরি ছেড়ে দিয়ে ঢাকায় স্বামীর কাছে চলে যাই। হঠাৎ করেই গত রমজান মাসে আমার স্বামী আমার বাবার কাছ থেকে যৌতুকের পাঁচ লাখ টাকা আনতে বলেন। আমি আমার বাবার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করি। এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট ও মানসিক যন্ত্রণা দিচ্ছিলেন। গত ২৭ মার্চ আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এখন বাবার বাড়িতে অবস্থান করছি। এখন আমার স্বামী তাঁর ঔরসজাত সন্তান ও আমাকে অস্বীকার করছেন। আমি ও আমার সন্তান স্বামীর কাছে যেতে চাই। আমাকে ও আমার সন্তানকে স্বামীর গ্রামের বাড়িতেও পরিবারের লোকজন উঠতে দিচ্ছেন না। জানতে চাইলে রাসেল হোসেন মুঠোফোনে বলেন, আমি দেন মোহর পরিশোধ করে আমার স্ত্রী রাজিয়া সুলতানাকে তালাক দিয়েছি। আমি কখনো আমার মেয়েকে অস্বীকার করিনি। আমি মেয়েকে আমার কাছে রাখতে চাই। আমার মেয়েকে কাছে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এপ্রসঙ্গে রাজিয়া সুলতানা বলেন, রাসেল তাঁর ঔরসজাত সন্তানকে অস্বীকার করেছে এটা আমার আত্বীয় স্বজনেরা সবাই জানেন। আমি কোন তালাকনামা ও দেনমোহরের টাকা পাইনি। রাসেল আপনাদের কাছে অসত্য কথা বলেছেন।
Tag
আরও খবর