আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-06-2025 08:09:13 am

অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে’ (সূরা মুমিনুন-০১)। মুমিন কখনোই হতাশ হতে পারে না। হতাশা মুমিনের কাজ নয়। সব সময় আল্লাহর অনুগ্রহ, করুণা এবং দয়ার যে আলোকধারা মুমিনের ওপর বর্ষিত হচ্ছে তা থেকে আপনি (মুমিন) কীভাবে নিরাশ হবেন? ইহকালীন ব্যর্থতা, পরাজয়ে আপনার কি আসে যায়!


আল্লাহর ওপর নির্ভর করে মুমিন কখনো হতাশ হন না। দুনিয়ার অপূর্ণতা তাদের আঘাত দেয় না। বরং তারা প্রতীক্ষার প্রহর গুনে মহাসফলতার। সে সফলতা, যার ওয়াদা দিয়েছেন স্বয়ং আল্লাহতায়ালা। আল্লাহ বলেন, বলে দাও, হে আমার বান্দারা যারা নিজের আত্মার ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চিতভাবেই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু। (সূরা জুমার-৫৩)।


দুনিয়া একটি পরীক্ষাগার। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন (সূরা বাকারা-১৫৫)। মুমিনদের জন্য পরীক্ষা আসবেই। পরীক্ষা দিয়েছেন নবি-রাসূলরাও।


আমরা যদি প্রিয় নবি (সা.)-এর পবিত্র জীবনের দিকে তাকাই তাহলে দেখব-তার তিন তিনটি পুত্রসন্তান জন্মগ্রহণ করেছিলেন- সবাই শিশু অবস্থায়ই ইন্তেকাল করেন। তিনি তো হতাশ হননি। যে মক্কাবাসী তাকে আল-আমিন উপাধি দিয়েছিল তারাই তো তাকে শিয়াবে আবু তালেবে বন্দি রেখেছিল তিন তিনটি বছর। তাদের জুলুম নির্যাতন এতটাই তীব্র ছিল যে, শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে জন্মভূমি থেকে হিজরত করতে হয়েছিল তাকে। তারপরও তো তিনি হতাশ হননি।


আমরা যদি মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.)-এর দিকে তাকাই তাহলে দেখতে পাই, তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন-‘হে আমার প্রভু! আমাকে এক সৎ ছেলেসন্তান দান করুন।’ (সূরা সাফফাত-১০০)। তখন আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। (সূরা সাফফাত-১০১)।


যার নাম ইসমাইল (আ.)। প্রাণাধিক প্রিয় পুত্রসন্তান যখন তার সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হলেন, তখন তাকে কুরবানি করার নির্দেশ করা হলো। তিনি হতাশ হননি বরং তিনি রবের ওপর ভরসা করে পুত্র ইসমাইলকে স্বপ্নের কথা বললেন। ইসমাইল (আ.) বললেন, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন।


হজরত জাকারিয়া (আ.)-এর ঘটনা আমাদের সবারই জানা, তিনি মারইয়াম (আ.)-এর দায়িত্বে ছিলেন। তিনি যখনই মারইয়ামের কক্ষে প্রবেশ করতেন তখনই তার কাছে আনসিজনে বিরল খাদ্যদ্রব্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, হে মারইয়াম! এসব তুমি কোথায় পেলে? তিনি বলতেন, এসব আল্লাহর কাছ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরণ দান করেন’ (সূরা ইমরান-৩৭)।


তখন পর্যন্ত জাকারিয়া (আ.)-এর কোনো সন্তানসন্ততি ছিল না। তিনি মনে মনে ভাবলেন আর বললেন, যে আল্লাহ আনসিজনে ফল দিতে পারেন, সে আল্লাহ বৃদ্ধ বয়সে আমাকে সন্তানও দিতে পারবেন। তখন তিনি হতাশ না হয়ে দোয়া করলেন, হে আমার পালনকর্তা!


তোমার কাছ থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান কর। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।’ (সূরা ইমরান-৩৮)। আল্লাহর ওপর ভরসা করে তার কাছে চাইলে তিনি কাউকে কখনো হতাশ করেন না। অতএব, যারা প্রকৃত মুমিন বান্দা তাদের উচিত দুনিয়াতে দুঃখ-কষ্টে কখনো হতাশ হবে না।

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৭ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১২ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে