কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লালপুর উপজেলা প্রেসক্লাবের ফল উৎসব ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা

লালপুর উপজেলা প্রেসক্লাবের ফল উৎসব ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা  আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ফল উৎসব।  গত (২১ জুন) শনিবার বিকেলে লালপুর ফুড পার্ক রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই ফল উৎসবে অংশ নেয় লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।  এ সময় লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান ও আব্দুর রশিদ মাস্টার। ফল উৎসব শেষে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন ফুটবল দলের লালপুর উপজেলার কৃতি ফুটবলার মনি ও মিমিকে সংবর্ধনা প্রদান করা হয়। এবং তাদের খেলাধুলায় আরো উৎসাহ বাড়াতে লালপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুটবল উপহার দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সজিবুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, অর্থ সম্পাদক জামিল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল আলী, সদস্য ফেরদৌস রহমান মনি, আসিরুল ইসলাম, নুহু উল্লাহ, শরিফুল ইসলাম প্রমুখ।
Tag
আরও খবর