লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লালপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২২ জুন) সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে। নবজাতকের মা জাহানারা খাতুন রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিকেল ৪টার দিকে দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের স্ত্রী জাহানারা খাতুনকে (৩১) অন্তঃসত্ত্বা অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। তিনি ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে চিকিৎসাধীন ছিলেন। রাত  ৯টার দিকে প্রসব ব্যথা বাড়লে উপস্থিত নার্স ও আয়া মিলেই ডেলিভারি করান। এ সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। ডেলিভারির পরপরই নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। চিকিৎসকের অনুপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা দিতে ব্যর্থ হয় এবং পরে শিশুটিকে রাজশাহীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়। নবজাতকের স্বজনদের অভিযোগ, নার্স ও আয়া দিয়ে ডেলিভারির সময় নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর জখম হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাই শিশুটির মৃত্যুর জন্য দায়ী বলে তারা দাবি করেন। এ ঘটনায় রোববার রাত ১১টার দিকে নবজাতকের মা পদ্মা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুলতানুজ্জামান(৫০) টিপু, ডাক্তার ফারজানা ইসলাম বিভা(৩৭) ও নার্স জান্নাত আক্তার (২৪) নামে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পদ্মা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বরত চিকিৎসক ডা. ফারজানা ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর