দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

জলবায়ু কনটেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ

শ্যামনগরে জলবায়ু কনটেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৩ জুন) সকালে জলবায়ু ন্যায়বিচার বিষয়ক প্রচারণা ও জলবায়ু কনটেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একশন এইড বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব জনিত বিষয় সহ সাংবাদিকদের ইতিবাচক রিপোর্ট তৈরীর বিষয়ে বলেন। তিনি জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুর প্রভাব বিষয় তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর থানার এস আই বিপ্লব হোসেন। জলবায়ু বৈষম্য,ন্যায়বিচার সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে। একশন এইড বাংলাদেশের কর্মকর্তা সমিরনের সঞ্চালনায় ও  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরের সভাপতিত্বে জলবায়ু পরিবর্তন তৈরীতে সাংবাদিকদের চ্যালেঞ্জসমূহ বিষয়ে বক্তব্য রাখেন যায়যায়দিন শ্যামনগর প্রতিনিধি রনজিৎ বর্মন, সংগ্রাম প্রতিনিধি হোসাইন বিন আফতাব, দি এডিটরস প্রতিনিধি সাজাহান, জুবাইয়ের হোসেন প্রমুখ।

সভায় সাংবাদিকদের জলবায়ু পরিবর্তন বিষয়ক লেখাগুলি জলবায়ু প্রতিবেদন নামক প্রকাশিত একটি বই সকলকে প্রদান করা হয়। একই সাথে প্রতিবেদনের জন্য শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি সামিউল আজম মনিরকে প্রথম, ইত্তেফাক প্রতিনিধি অনাথ মন্ডলকে দ্বিতীয় ও আমাদের সময় প্রতিনিধি বিলাল হোসেনকে তৃতীয় হিসাবে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।

সকালে জলবায়ু ন্যায় বিচার বিষয়ক ক্যাম্পেইনে র‌্যালী পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার বৃক্ষ বিতরণ করেন।

ছবি- শ্যামনগরে জলবায়ু বিষয়ক কনটেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে