যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-06-2025 10:23:38 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর যুদ্ধ বিরতি ঘোষণার পরও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। এরইমধ্যে দেশটির বিয়ার শেভা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন।


মঙ্গলবার (২৪ জুন) শহরটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।


ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে জানিয়েছিল যে, প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, প্রায় ৩০ বছর বয়সী একজন নারী এবং প্রায় ২০ বছর বয়সী একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।


টাইমস অব ইসরাইল এবং ওয়াইনেট নিউজ জানায়, দক্ষিণ ইসরাইলি শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছিল, তাদের মৃত ঘোষণা করা হয়েছে।


এমডিএ-র একজন মুখপাত্র জানিয়েছেন, আহত আরও ছয়জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।


এর আগে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে জানায়, তারা ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির ঘোষণার পর ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪২ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে