সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়গুলোর ভূমি জটিলতা নিরসন: আনুষ্ঠানিকভাবে খতিতয়ান বিতরণ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে নামজারি ও জমা খারিজ সম্পন্ন করে সরকারি খতিয়ান বিতরণের এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ  ২৪/০৬/২৫ গলাচিপা উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে খতিয়ান তুলে দেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।


গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  গোলাম ছগীর।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের নামে নিজস্ব জমি থাকা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে বিদ্যালয়ের সীমানা নির্ধারিত হয়, অবৈধ দখল থেকে রক্ষা পায় এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কাজ করা সহজ হয়। সরকারের এই যুগান্তকারী উদ্যোগের ফলে গলাচিপার প্রাথমিক বিদ্যালয়গুলো এখন আইনগতভাবে সুরক্ষিত হলো।" তিনি এই মহৎ উদ্যোগের সাথে জড়িত উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, "গলাচিপা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে আমরা বদ্ধপরিকর। আজকের এই খতিয়ান বিতরণ সেই লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও মজবুত হলো এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।"


বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম ছগীর বলেন, "দীর্ঘদিন ধরে অনেক বিদ্যালয়ের জমির কাগজপত্র নিয়ে নানা সমস্যা বিদ্যমান ছিল। এই উদ্যোগের ফলে প্রধান শিক্ষকরা এখন নিশ্চিন্তে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে মনোযোগ দিতে পারবেন। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।"


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে আনুষ্ঠানিকভাবে খতিয়ানগুলো তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এই উদ্যোগের ফলে বিদ্যালয়গুলোর স্থাবর সম্পত্তির আইনি সুরক্ষা নিশ্চিত হওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরও খবর