শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর নির্বাচনে ৫ প্রার্থীর প্রচার প্রচারণা উৎসব মুখর পরিবেশ।

লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর নির্বাচনে ৫ প্রার্থীর প্রচার প্রচারণা উৎসব মুখর পরিবেশ। লাখাইয়ে বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর ত্রি- বার্ষিক নির্বাচন-২০২৫ এ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন। সভাপতি পদে প্রতিদন্ধীতায় অংশ নিয়েছেন টানা দুই মেয়াদের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোহাম্মদ বাদশা মিয়া (ছাতা)। এ পদে আর অন্য কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদন্ধীতায় সভাপতি পদে নির্বাচিত হতে চলেছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুনাইদ চৌধুরী ( হরিণ) এবং বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান চৌধুরী সোনাই ( মোরগ)। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন তরুণ ব্যবসায়ী রবিউল হোসেন রবি ( তালা) এবং আব্দুর রাজ্জাক ( ফুটবল) । নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদন্ধীতায় অংশ নেওয়া ৪ প্রার্থীর প্রচার প্রচারণা তুঙ্গে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা প্রতিদিন সকাল থেকে বাজারের ব্যবসায়ী বৃন্দে ব্যবসা প্রতিষ্ঠান এ এবং গ্রামের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন। ব্যানার ও পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বুল্লাবাজার এর প্রতিটি অলিগলি ও হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়ক এর পাশের বাজার অংশ। বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায় আগামী ২৬ জুন/২৫ বৃহস্পতিবার সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ বছর হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী বুল্লাবাজার ব্যকস এর নির্বাচনে ৬ শত ৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তা হিসাবে উপজেলা প্রশাসনের সহায়তায় ১ জন প্রিজাইডিং অফিসার, ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে একটি মাত্র কেন্দ্র ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ এর মিলনায়তন কেন্দ্র। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করনে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েনের আবেদন পত্র দাখিল করা হয়েছে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে। এ বিষয়ে বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন কমিশন এর প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল বলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Tag
আরও খবর