ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

হাতীবান্ধায় জমির আইল ভাঙ্গা কে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গিয়ে জমির আইল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা(৬৫) খুন হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা আবু সামা বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের চাকা লেগে ভাতিজা হাশেমের জমির আইল ভেঙে যায়। যা নিয়ে চাচা ভাতিজার মাঝে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আপোষ করে দেন। শুক্রবার দুপুরে ভাতিজা হাশেম আলীর বাড়িতে চাচা আবু সামা ও তার ছেলেসহ জমির আইল ভাঙ্গার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়। এর এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচাকে আবু সামাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে ৩ জন কে আটক করে। মৃত আবু সামা'র লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, রক্তক্ষরনের কারনে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন নবী বলেন, আমি নিজে সঙ্গীয় ফোর্স দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। ঘটনাস্থল থেকে ৩ জন কে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
Tag
আরও খবর